মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
Title :
শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ: ভারপ্রাপ্ত স্পিকার গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই

হকির দলবদল: শেষ দিনে খেলোয়াড় নিবন্ধন করলো মোহামেডান

  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৪ Time View

প্রিমিয়ার হকির দলবদলের শেষ দিনে খেলোয়াড় নিবন্ধন করেছে মোহামেডান। সোমবার বিকেলে সাদাকালোরা অভিজ্ঞ ও তারুণ্য মিশেলে স্থানীয় ১৫ খেলোয়াড়কে নিবন্ধন করিয়েছে। এর মধ্যে পুরনো ৪ জনকে দলে রেখেছে মোহামেডান। নতুন নিয়েছে ১১ জন।

মোহামেডান তাদের শক্তি বাড়াতে জার্মানি ও অস্ট্রেলিয়া থেকে খেলোয়াড় আনার চেষ্টা করছে। এবার একটি দল ৫ জন খেলোয়াড় নিবন্ধন করতে পারবে। আর মাঠে খেলতে পারবে ৪ জন।

মোহামেডান এবার বিদেশি কোচও আনবে। বিদেশি কোচ আসার আগ পর্যন্ত দায়িত্ব পালন করবেন শহিদুল্লাহ টিটু। গোলরক্ষক কোচ রাসেল খান বাপ্পি। এ মাসেই শুরু হওয়ার কথা প্রথম টুর্নামেন্ট শহীদ স্মৃতি হকি। বুধ-বৃহস্পতিবারের মধ্যেই অনুশীলন শুরু করবেন বলে জানিয়েছেন মোহামেডানের কোচ শহিদুল্লাহ টিটু।

মোহামেডান এবার রেখে দিয়েছেন তাদের পুরনো ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি, স্টপার আমিরুল ইসলাম, ডিফেন্ডার খালেদ মাহমুদ রাকিন, মিডফিল্ডার সারোয়ার হোসেনকে।নতুন এসেছেন আবাহনী থেকে গোলরক্ষক নুরুজ্জামান নয়ন, ডিফেন্ডার শফিউল আলম শিশির, বাংলাদেশ স্পোর্টিংয়ের দ্বীন ইসলাম ইমন, সোনালী ব্যাংকের মিডফিল্ডার আল নাহিয়ান শুভ, সোনালী ব্যাংকের শহিদুল হক সৈকত, বিকেএসপির মেহেদী হাসান অভি, তানভীর রহমান সিয়াম, পুলিশের শিমুল হোসেন, বাংলাদেশ বিমানবাহিনীর ফরোয়ার্ড আশরাফুল আলম, ডিফেন্ডার মনোজ বাবু ও শহিদুল হক সৈকতকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category