রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

স্মার্টওয়াচেই হোয়াটসঅ্যাপ চ্যাট করা যাবে

  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২৭৫ Time View

হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না এমন স্মার্টফোন ব্যবহারকারী বোধহয় খুব কমই আছেন। মেটার জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে আছে কয়েকশ কোটি ব্যবহারকারী। জরুরি সময়ে ফোন বের করে চ্যাট করা বেশ মুশকিলের ব্যাপার।

সেই সমস্যার সমাধান আনছে মেটা। অ্যাপল ওয়াচের জন্য বিশেষ হোয়াটসঅ্যাপ আনতে চলেছে জুকারবার্গের সংস্থা মেটা। এরই মধ্যে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। এই গবেষণা সফল হলে শিগগির অ্যাপল ওয়াচে ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ।

অর্থাৎ হাতে থাকা অ্যাপল ওয়াচ থেকেই চ্যাটিং, মেসেজে রিঅ্যাক্ট করা, ইমোজি পাঠানোর পাশাপাশি অডিও মেসেজও পাঠানো যাবে এই অ্যাপে। তবে এজন্য যে আইফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন সেটির সঙ্গেই কানেক্ট করতে হবে অ্যাপল ওয়াচটি।

যদিও কতদিনে এই ফিচারের সুবিধা মিলবে তা এখনো স্পষ্ট করেনি সংস্থা। সিলিকন ভ্যালির টেক জায়ান্ট মেটা নিয়মিত তার প্ল্যাটফর্মগুলোকে আপডেট করছে। মেটার জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার। এখন তো নাম ও নম্বর গোপন রেখেই যে কারো সঙ্গে চ্যাটিং করা যায় হোয়াটসঅ্যাপে। এছাড়া আরও বেশকিছু ফিচার নিয়ে কাজ করছে সংস্থাটি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category