বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

স্বাগতার বিবাহবিচ্ছেদ

  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১১০ Time View

অভিনেত্রী জিনাত সানু স্বাগতার বিবাহবিচ্ছেদ হয়েছে। বছর শেষে ঘরভাঙ্গার এই খবরটি তার ভক্তদের মন খারাপ করে দিয়েছে। স্বাগতার ৬ বছরের সংসারজীবনে ইতি ঘটেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এ প্রসঙ্গে স্বাগতা জানান, তাদের দুজনের বোঝাপড়ায় সমস্যা হচ্ছিল। ফলে তাদের দুই পরিবার মিলে সংসার জীবনের ইতি টানার সিদ্ধান্ত নেন। তারা ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে বিয়ে করেছিলেন।

দীর্ঘ সাত বছরের প্রেমের পর তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। জানা গেছে, ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে স্বামী চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে।

স্বাগতা এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, ‘মানুষের প্রতিটি সম্পর্কে কমবেশি জটিলতা থাকে। একটা পর্যায়ে আমাদের বোঝাপড়ায় খুব সমস্যা হচ্ছিল। তারপরও আমরা দুজন আমাদের সম্পর্কটা এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। বারবার চেষ্টা করেছি।’

স্বাগতা আরও বলেন, ‘যখন দেখলাম, কোনোভাবে সম্ভব হচ্ছে না, তখনই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। দুজনই ভেবেছি, অস্বাস্থ্যকর সম্পর্ক নিয়ে এগিয়ে যাওয়ার চেয়ে দুজনের বিচ্ছেদটা উত্তম। আমাদের পরিবারের সঙ্গেও কথা বলি। তারাও সম্মত হয়। এরপর যথাযথ নিয়ম মেনে আমরা সম্পর্কের ইতি টানি।

উল্লেখ্য, স্বাগতা অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাতেও বেশ জনপ্রিয়তা লাভ করেছেন। নাটকের পাশাপাশি তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। অভিনয়, উপস্থাপনা ছাড়াও তিনি সংগীতচর্চা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category