বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

স্বর্ণের দাম আবারও বাড়ল

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ২৭৬ Time View

আন্তর্জাতিক বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের মূল্য হ্রাস পেয়েছে। সেই সঙ্গে মার্কিন ট্রেজারি ইল্ড নিম্নমুখী হয়েছে। ফলে গুরুত্বপূর্ণ ধাতুটির দর আবার ঊর্ধ্বমুখী হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, এখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার বৃদ্ধির পরিকল্পনার নতুন নির্দেশনার অপেক্ষায় আছেন বিশ্ববাজারে বিনিয়োগকারীরা।

এদিন আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম শূন্য দশমিক ২ শতাংশ বেড়েছে। প্রতি আউন্স বিক্রি হয়েছে ১৮০৭ ডলার ৫৭ সেন্টে। এর আগের সেশনে এ স্বর্ণের মূল্য ১ শতাংশ হ্রাস পায়।

তবে একই দিনে যুক্তরাষ্ট্রীয় বেঞ্চমার্ক স্বর্ণের দরপতন হয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। আউন্সপ্রতি তা বিকিয়েছে ১৮১৪ ডলার ৩০ সেন্টে।

ডলার সূচক কমেছে শূন্য দশমিক ২ শতাংশ। মূলত প্রধান আন্তর্জাতিক মুদ্রার মূল্যমান কমায় অন্যান্য মুদ্রা ধারণকারী ক্রেতাদের কাছে বুলিয়নের চাহিদা বেড়েছে।

আগের কার্যদিবসে ইউএস ১০ বছর মেয়াদী ট্রেজারি ইল্ড গত ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ঊর্ধ্বমুখী হয়েছিল। কিন্তু এরপরই তা নিম্নমুখী হয়।

সবকিছু ঠিক থাকলে শুক্রবার (৩০ ডিসেম্বর) নতুন কর্মস্থানের তথ্য প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। ফেডের সুদ হার বৃদ্ধি কৌশলের ওপর যা ব্যাপক প্রভাব ফেলবে।

মুম্বাইয়ের কেডিয়া কম্মোডিটিজের পরিচালক অজয় কেডিয়া বলেন, মার্কিন চাকরির তথ্য খুবই গুরুত্বপূর্ণ হবে। যদি এ হার বাড়ে, তাহলে ডলার দুর্বল এবং স্বর্ণ শক্তিশালী হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category