রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

স্পেনে ভবন ধস, ৩ জনের মরদেহ উদ্ধার

  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৮ Time View

স্পেনের বার্সেলোনার কাছে একটি ভবন ধসে পড়েছে। সেখান থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে, এর আগে নিখোঁজ তিন বাসিন্দার সন্ধানে অভিযান চালানো হয়।

আঞ্চলিক ফায়ার সার্ভিস জানায়, ব্যাডোলনা এলাকায় একটি ধসে পড়া ভবনের মধ্যে থেকে আমরা তিনজনের মরদেহ উদ্ধার করেছি। এসব মরদেহ চিহ্নিতকরণ করা হচ্ছে। পাঁচতলা বিশিষ্ট ভবটি ধসে পড়ার অন্তত ২৪ ঘণ্টা পরে তাদের পাওয়া যায় বলেও জানানো হয়েছে।

এদিকে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের একটি পার্বত্য অঞ্চলে ভূমিধসের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৩১ জন। ভূমিধসে বেশ কিছু বাড়ি-ঘর ধসে পড়েছে।

প্রাদেশিক দুর্যোগ কর্মকর্তা এডওয়ার্ড ম্যাকাপিলি এএফপিকে বলেন, মিন্দানাও দ্বীপের দাভাও দে ওরো প্রদেশের খনি সমৃদ্ধ একটি গ্রামে মঙ্গলবার রাতে ভূমিধসের ঘটনা ঘটেছে। সে সময় খনি শ্রমিকদের পরিবহনের জন্য ব্যবহৃত দুটি বাসের মধ্যে অন্তত ২০ জন লোক আটকা পড়েন।

অন্যদিকে ভারতের মধ্যপ্রদেশের আতশবাজি কারখানায় ধারাবাহিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এরই মধ্যে মালিকসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্র: এএফপি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category