বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
Title :
শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি যুদ্ধটা অনেক বড়, টিকে থাকতে ঐক্যবদ্ধ থাকতে হবে: প্রধানমন্ত্রী জুলাই শহীদ স্মরণে বগুড়ায় আলোচনা সভা, দোয়া ও উপহার বিতরণ হবিগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন নরসিংদীর রায়পুরায় খালে গোসল করতে নেমে ৪ শিশুর মৃত্যু ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি ‘শুধু আমি নই, আমরা সবাই’, নেতা মেসি যেখানে সবার চেয়ে আলাদা মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইরানে মার্কিন হামলা ও কুয়েত-জর্ডানে তেহরানের পাল্টা আঘাত

স্ত্রী-সন্তান হারালেন আল জাজিরার সাংবাদিক

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ৮৬ Time View

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় আল জাজিরার সাংবাদিকের স্ত্রী ও দুই সন্তান নিহত হয়েছেন। ভুক্তভোগী ওই সাংবাদিকের নাম ওয়ায়েল আল-দাহদুহ। বুধবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আল জাজিরার ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মেদ মোয়াদাদ। ওয়ায়েল আল-দাহদুহ ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিয়ে সরেজমিন প্রতিবেদন করছেন।

ওয়ায়েল আল-দাহদুহ জানান, গাজার উত্তরাঞ্চল খালি করে দেওয়ার ইসরায়েলি বাহিনীর নির্দেশে লাখো মানুষের মতো তার স্ত্রী-সন্তানেরাও বাড়ি ছেড়ে গাজার নুসেইরাত শরণার্থীশিবিরে আশ্রয় নিয়েছিলেন। সেখানেই তার স্ত্রী-সন্তানেরা ইসরায়েলি বিমান হামলায় মারা যান।

তিনি বলেন, এখানে যা ঘটছে, তা একদম সুস্পষ্ট। গাজার নারী-শিশুরা ইসরায়েলের চলমান হামলার লক্ষ্যবস্তুর অংশ। শাস্তি না দিয়ে ইসরায়েল আমাদের ছেড়ে দেবে না। শিশুদের ওপর তারা প্রতিশোধ নিচ্ছেন। কিন্তু আমাদের কান্না মানবিকতার জন্য, কাপুরুষতার জন্য না।

ওয়ায়েল আল–দাহদুহ গাজা থেকে সরাসরি (লাইভ) প্রতিবেদন করছিলেন। তার স্ত্রী–সন্তানেরা নুসেইরাত শরণার্থীশিবিরে আশ্রয় নিয়েছিলেন। এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বুধবার (২৫ অকোটবার) রাতে ওই শরণার্থীশিবিরে হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হাজার হাজার রকেট হামলা চালায় ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন হামাস। জবাবে পর দিন থেকে গাজায় ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী। এতে এখন পর্যন্ত ৬ হাজার ৫০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ হাজার ৭০৪ জনই শিশু। আর আহত হয়েছেন অন্তত ১৭ হাজার ফিলিস্তিনি।

নির্বিচারে ইসলাইলি এ হামলাকে বর্বর বলে বিশ্বের বিভিন্ন দেশ ও সংগঠন। ইতোমধ্যে জাতিসংঘের মহাসচিব, তুরস্কের প্রেসিডেন্টসহ বিশ্ব নেতারা এ হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category