রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

সৌম্যের ফিফটিতে ঢাকার সংগ্রহ ১০৮

  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ২৮২ Time View

টপ অর্ডারের রানখরার সমস্যা বেশ ভোগাচ্ছে ঢাকা ডমিনেটর্সকে। প্রথম ৭ ম্যাচের ৬টিতেই হারা ঢাকার টপ অর্ডারের ব্যাটসম্যানরা কোনোভাবেই যেন রানে ফিরতে পারছেন না।

খুলনা টাইগার্সের বিপক্ষে আজকের (২৪ জানুয়ারি) ম্যাচেও দলটির বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা। দলটির প্রথম সাত ব্যাটসম্যানের ছয়জনই সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন।

ব্যতিক্রম কেবল সৌম্য সরকার। লম্বা সময় ধরে রানের বাইরে ছিলেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার। খুলনার বিপক্ষে আজ রানে ফিরেছেন তিনি। করেছেন ৫৭ রান। কিন্তু এই ক্রিকেটারের ফিফটির দিনে তার দল ঢাকা অলআউট হয়েছে মাত্র ১০৮ রানে। ১০৯ রান করলেই টানা তিন জয় তুলে নেবে খুলনা।

এদিন সৌম্য, তাসকিন এবং আল আমিন ছাড়া ঢাকার কোনো ব্যাটসম্যানই ডাবল ডিজিট ছুঁতে পারেননি। সৌম্যের ৫৭ ব্যতীত তাসকিন ১২ এবং আল আমিন করেছিলেন ১০ রান।

ঢাকার ব্যাটসম্যানরা আত্মসমর্পণ করেছেন খুলনার দুই স্পিনার নাহিদুল ইসলাম এবং নাসুম আহমেদের কাছে। নাহিদুল তো বিপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে পুরো ৪ ওভার বোলিং করে রান দিয়েছেন মাত্র ৬।

৪ ওভারে ২ মেডেন নিয়ে নাহিদুল নিয়েছেন ৪ উইকেটও। বিপিএলের চতুর্থ বোলার হিসেবে এক ম্যাচে দুই মেডেন নিয়েছেন নাহিদুল। এই অফস্পিনার ছাড়া নাসুম ৪ ওভারে ১১ রানের বিনিময়ে নিয়েছেন ৩ উইকেট। এ ছাড়াও ওয়াহাব রিয়াজ, নাহিদ রানা এবং সাইফউদ্দীন নিয়েছেন ১টি করে উইকেট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category