রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

সৌদি ক্লাবে সত্যিই যোগ দিচ্ছেন মেসি?

  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ২৫৬ Time View

কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর লিওনেল মেসিও সৌদি আরবের কোনও এক ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। তবে সেই গুঞ্জন একেবারে উড়িয়ে দিলেন সৌদির ফুটবল প্রধান। দিনকয়েক আগে মেসি-রোনালদোর ম্যাচ হয়েছে। এই প্রীতি ম্যাচে সৌদির সেরা ক্লাব গুলোর সম্মিলিত দল নিয়ে সৌদি অল স্টারের হয়ে প্রতিনিধিত্ব করেছেন সিআর সেভেন। এ ম্যাচে অবশ্য ক্রিশ্চিয়ানো রোনালদো দুটি গোল করলেও শেষ হাসি হেসেছিল পিএসজি। তবে গুজব ছড়াতে শুরু করেছে, রোনালদোর পর মেসিকেও সই করাতে চলেছে সৌদির কোনও একটি ক্লাব।

এক ধাপ এগিয়ে কয়েকদিন আগে জানানো হয়, আল-হিলাল এবং আল ইতিহাদ প্রতি মৌসুমে আর্জেন্টিনাকে প্রায় ৩৫০ মিলিয়ন ইউরো দিতে ইচ্ছুক। তারা সরকারের কাছে সাহায্য চেয়েছে যাতে তারা মেসিকে সই করাতে পারে। সৌদি ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম আলকাসিম সুপারস্টার লিওনেল মেসির আগামী মৌসুমে সৌদি প্রিমিয়ার লিগের (এসপিএল) ক্লাবে যোগ দেওয়ার গুজব অস্বীকার করেছেন।

তিনি বলেন, এই মুহূর্তে আমরা লিওনেল মেসির সম্ভাব্য আগমন সম্পর্কে কিছুই জানি না। যদিও আমি আমার পরিকল্পনা লুকিয়ে রাখতে চাই না। সৌদি ফেডারেশনের পক্ষ থেকে বলছি, আমরা তাকে একদিন ঘরোয়া লিগে রাখতে চাই। তিনি যোগ করেন, ফেডারেশন সব সময় ফুটবলের উন্নতি চায়। আমাদের ফুটবলের উন্নতির লক্ষ্যে ছুটে চলেছি। আমরা অবশ্যই ক্রিশ্চিয়ানো এবং মেসিকে সব সময়ের জন্য একই লিগে আবার দেখতে চাই। কিন্তু সত্য হল আমরা এখন কিছুই জানি না। ইচ্ছা রয়েছে। তবে এই নিয়ে প্রাথমিক আলোচনাও হয়েছে। তবে কোনও কিছুই ফাইনাল হয়নি। অদূর ভবিষ্যতে মেসিকে নিয়ে আসা যাবে বলে আশা করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category