শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
Title :
আর্জেন্টিনা-মিশরের ম্যাচে বিতর্কিত রেফারিং নিয়ে অবশেষে মুখ খুলল ফিফা ১৮ জেলায় বন্যা নিয়ে সতর্কতা জারি ৫ বছরে ১ কোটি দক্ষ কর্মীকে বিদেশ পাঠাবে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী ঢাকাকে বাসযোগ্য করতে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে: প্রধানমন্ত্রী আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই, জানালেন আইনমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির দাফন সম্পন্ন জবরদস্তির যুগ শেষ, আমরা নতি স্বীকার করব না: গালিবাফের হুঁশিয়ারি শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা আজ রাতেও ইরানে ভয়াবহ হামলা চালানো হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

সৌদি আরবে এক সপ্তাহে ২৩ হাজার অবৈধ অভিবাসী গ্রেফতার

  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৬৮ Time View

সৌদি আরবে গত এক সপ্তাহে গ্রেফতার করা হয়েছে ২৩ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে। তাদের বিরুদ্ধে বসবাস, কাজ বা সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। সৌদি প্রেস এজেন্সির বরাতে শনিবার (৯ মার্চ) এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

খবরে বলা হয়েছে, বসবাস আইন লঙ্ঘনের অভিযোগে মোট ১২ হাজার ৯৫১ জনকে গ্রেফতার করেছে সৌদি কর্তৃপক্ষ। অবৈধ সীমান্ত পারপারের জন্য গ্রেফতার হয়েছেন ৬ হাজার ৫৯২ জন। আরও ৩ হাজার ৪৯৭ জন গ্রেফতার হয়েছেন শ্রম-সম্পর্কিত সমস্যার জন্য।প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে গ্রেফতার ১ হাজার ২৭৫ জনের মধ্যে ৫৫ শতাংশ ইয়েমেনি, ৪২ শতাংশ ইথিওপিয়ান এবং তিন শতাংশ অন্যান্য দেশের নাগরিক রয়েছেন।

প্রতিবেশী দেশগুলোতে পাড়ি দেওয়ার চেষ্টা করে ধরা পড়েছেন ১১২ জন। আইন লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে নয়জনকে।সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশে অবৈধভাবে প্রবেশকারীদের সঙ্গে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। বাজেয়াপ্ত করা হতে পারে সম্পত্তিও।

এ ধরনের কোনো ঘটনা নজরে এলে তা সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে অনুরোধ করেছে সৌদি কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category