সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

সৌদি আরবে একসঙ্গে দুই চাকরি করার সুযোগ

  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৮৬ Time View

সৌদি আরবের বেসরকারি খাতের কর্মীরা একসঙ্গে দুটি চাকরি করতে পারবেন বলে জানিয়েছে দেশটির সরকার।

সৌদির মানবসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, ‘বেসরকারি খাতের কর্মজীবীরা একসঙ্গে দুটি চাকরি করতে পারবেন।’

 রোববার (২৬ নভেম্বর) সংবাদমাধ্যম গালফ নিউজ ও আরব টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
 সৌদি আরবের মানবসম্পদ মন্ত্রণালয় জানায়, এখন থেকে একসঙ্গে দুটি চাকরি করতে পারবেন বেসরকারি খাতের কর্মীরা। এক্ষেত্রে চুক্তিপত্র ও আইনগতভাবে কর্মীদের সব সুবিধা নিশ্চিত করা হবে।

আগে একাধিক কাজ করার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছিল, তার আর থাকবে না বলেও জানানো হয়েছে।

 সাম্প্রতিক বছরগুলোতে চাকরির বাজার ঢেলে সাজাচ্ছে সৌদি আরব। ফলে চাকরির বাজারকে আরও প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় করে তোলার নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি। বেসরকারি খাতের পৃষ্ঠপোষকতা বাড়াতে ব্যাপক সংস্কারও করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category