মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

সৌদির সঙ্গে ঐতিহাসিক চুক্তি নিয়ে আশাবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

  • Update Time : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৭ Time View

জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভাষণে তিনি সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক শান্তি চুক্তি নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন।

ইসারায়েলের প্রধানমন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের দ্বারপ্রান্তে আছি আমরা। এক্ষেত্রে মধ্যস্থতার ভূমিকায় রয়েছে যুক্তরাষ্ট্র।তিনি বলেন, ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হলে নতুন মধ্যপ্রাচ্য তৈরি হবে।

বর্তমানে এই দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। তবে নিরাপত্তাজনিত বিভিন্ন ইস্যুতে দেশ দুইটি একসঙ্গে কাজ করছে।

এর আগে গত বুধবার সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইসারায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের বার্তা দেন।

মোহাম্মদ বিন সালমান (এমবিএস) বলেছেন, অন্যান্য উপসাগরীয় দেশের পদক্ষেপ অনুসরণ করে যুক্তরাষ্ট্রের মধ্যস্থাতায় তার দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকে ক্রমাগতভাবে এগিয়ে যাচ্ছে।

ফক্স নিউজকে মোহাম্মদ বিন সালমান বলেন, প্রতিদিন আমরা আরও কাছাকাছি যাচ্ছি। ২০১৯ সালের পর এই প্রথম কোনো মার্কিন টিভিতে সাক্ষাৎকার দেন এমবিএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category