মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ বাংলাদেশির পরিচয় জানা গেল

  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৩১৫ Time View

সৌদি আরবের মক্কায় ওমরাহ করতে যাওয়ার সময় বাস দুর্ঘটনায় নিহত আট বাংলাদেশির পরিচয় শনাক্ত হয়েছে।তারা হলেন: নোয়াখালীর সেনবাগের মো. শরিয়ত উল্লাহর ছেলে শহিদুল ইসলাম, একই জেলার মো. হেলাল, কুমিল্লার মুরাদনগরের আব্দুল আউয়ালের ছেলে মামুন মিয়া, একই উপজেলার রাসেল মোল্লা, লক্ষ্মীপুর জেলার সবুজ হোসাইন, কক্সবাজারের মহেশখালী উপজেলার মো. আসিফ হোসাইন, গাজীপুর জেলার টঙ্গী থানার আব্দুল লতিফের ছেলে ইমাম হোসাইন রনি ও চাঁদপুর জেলার কালু মিয়ার ছেলে রুকু মিয়া।

সোমবার (২৭ মার্চ) সৌদি আরবের আসির প্রদেশে বাসটি উল্টে গিয়ে তাতে আগুন ধরে গেলে ২২ জন নিহত।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ব্রেক কাজ না করায় একটি সেতুর ওপর উল্টে গিয়ে বাসটিতে আগুন ধরে যায়। আসির প্রদেশ ও আবহা শহরের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা ওমরাহ পালন করতে মক্কায় যাচ্ছিলেন।

খবর পেয়ে সৌদি আরবের সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছায় এবং দুর্ঘটনাস্থলে সাধারণের প্রবেশ বন্ধ করে দেয়। হতাহতদের নিকটস্থ হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৮ মার্চ) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন জানান, বাসটিতে থাকা ৪৭ যাত্রীর মধ্যে ৩৫ জনই বাংলাদেশি।
সহায়তার জন্য সৌদিস্থ বাংলাদেশ দূতাবাস থেকে হতাহতদের পরিবারকে +966553026814 ও +966538643532 নম্বর দুটিতে যোগাযোগ করতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category