রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

সৌদিতে এক সপ্তাহের ব্যবধানে ১৯ হাজারের বেশি অভিবাসী গ্রেফতার

  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১১৮ Time View

আবাসন, শ্রম এবং সীমান্তের নিরাপত্তা বিধি লঙ্ঘনের কারণে এক সপ্তাহে ১৯ হাজার ৩২১ জনকে গ্রেফতার করেছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। একটি সরকারি প্রতিবেদন অনুযায়ী, মোট ১১ হাজার ৪২৭ জনকে আবাসিক আইন লঙ্ঘনের জন্য গ্রেফতার করা হয়েছে।

এছাড়া আরও ৪ হাজার ৬৯৭ জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার প্রচেষ্টার জন্য এবং আরও তিন হাজার ১৯৭ জনকে শ্রম-সম্পর্কিত অন্যান্য কারণে গ্রেফতার করা হয়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, সৌদিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করা এক হাজার ৭০ জন ব্যক্তির মধ্যে ৩১ শতাংশ ইয়েমেনি, ৬৭ শতাংশ ইথিওপিয়ান এবং দুই শতাংশ অন্যান্য দেশের নাগরিক।এছাড়া আরও ১৯৩ জন সৌদি থেকে প্রতিবেশী দেশে পাড়ি দেওয়ার চেষ্টার সময় ধরা পড়ে এবং এসব কাজে সহায়তার জন্য আরও ১১ জনকে আটক করা হয়েছে।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তিদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা দিতে হবে। একই সঙ্গে তাদের যানবাহন এবং সম্পদও বাজেয়াপ্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category