সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

সোমবার কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • Update Time : রবিবার, ২১ মে, ২০২৩
  • ২২১ Time View

দুইদিনের সফরে সোমবার (২২ মে) কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দোহায় অনুষ্ঠিতব্য ‘তৃতীয় কাতার ইকোনমিক ফোরাম’-এ যোগ দেবেন তিনি।রোববার (২১ মে) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার বিকেল ৩টায় কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন শেখ হাসিনা।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির আমন্ত্রণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল ফোরামে অংশ নেবে।
 
ব্লুমবার্গের সহায়তায় আগামী ২৩ থেকে ২৫ মে কাতারের দোহায় ‘থার্ড কাতার ইকোনমিক ফোরাম: এ নিউ গ্লোবাল গ্রোথ স্টোরি’ শীর্ষক ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, বিশিষ্ট অর্থনীতিবিদসহ প্রযুক্তি, অর্থ ও ব্যবসা খাতের বিশেষজ্ঞরা অংশ নেবেন।
 
সফরে কাতারের আমির তামিম বিন হামাদ আল সানির সঙ্গে অনানুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এর আগে গত মার্চে এলডিসি-৫ সম্মেলনে যোগ দেয়ার জন্য কাতারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।
 
ইকোনমিক ফোরামটির মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে বিরূপ অর্থনৈতিক প্রতিক্রিয়া সমাধানের পথ খুঁজে বের করার কাজ চলছে।  

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category