রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

সোনার চেইন পরে ম্যাচ খেলায় বিতর্কের মুখে ফরাসি ডিফেন্ডার

  • Update Time : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১০৯ Time View

কাতার বিশ্বকাপে উড়ছে ফ্রান্স। গ্রুপ পর্ব চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে পোল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে এমবাপ্পে-জিরুদরা। তবে কোয়ার্টার ফাইনালে পোল্যান্ডের বিপক্ষে মাঠে সোনার চেইন পরে খেলায় সমালোচনার মুখে পড়েছেন ফরাসি ডিফেন্ডার জুলস কুন্দে।

আল থুমামা স্টেডিয়ামে রোববার (৪ ডিসেম্বর) পোল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফ্রান্স। এই ম্যাচে রাইট ব্যাকে খেলেছেন বার্সেলোনার ডিফেন্ডার জুলস কুন্দে। ম্যাচের শুরু থেকেই সোনার চেইন পরে খেলছিলেন ২৩ বছর বয়সী এই ডিফেন্ডার।

তবে প্রথমে রেফারিদের চোখে পরেনি বিষয়টি। পরে ম্যাচের ৪১তম মিনিটে রেফারিদের নজরে আসলে তা খুলে নেয়া হয়। কিন্তু তাকে মাঠে কেন সোনার চেইন পরে নামতে দেয়া হলো এবং এতক্ষণ খেলতে দেয়া হলো, সেটা নিয়েই উঠেছে নানান প্রশ্ন। 
ফুটবলের নিয়ম অনুযায়ী, কোনো ফুটবলার এমন কিছু সঙ্গে নিয়ে বা পরে নামতে পারবেন না যা অপরের কাছে বিপজ্জনক। যে কোনো ধরনের গয়না পরে মাঠে নামা নিষিদ্ধ। এমনকি কোনো বস্তু দিয়ে সেই গয়না আড়াল করাও যাবে না। মাঠে নামার আগে প্রত্যেক ফুটবলার এবং পরিবর্তন ফুটবলারকে পরীক্ষা করবেন রেফারি।

বিষয়টি হয়তো পুরো ম্যাচেই এড়িয়ে যেত। তবে রেফারিরা যখন টিভিতে দেখে তখন তাদের নজরে আসে। সঙ্গে সঙ্গে কুন্দেকে চেইন খুলে ফেলার নির্দেশ দেয় রেফারি।  

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category