রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

সেমির দৌড়ে আজ বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা

  • Update Time : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ১১২ Time View

গ্রুপপর্ব  শেষে আজ থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ধাপের ১২ দলের লড়াই। এই পর্বের ১২ দলকে দুই গ্রুপ করে নাম দেওয়া হয়েছে ‘সুপার সিক্স গ্রুপ ১’ ও ‘সুপার সিক্স গ্রুপ ২’। বাংলাদেশ আছে ‘সুপার সিক্স গ্রুপ ১’-এ।

এই পর্বটা মূলত সেমিফাইনালে ওঠার লড়াই। দুই গ্রুপ থেকে দুটি করে ৪টি দল সেমিফাইনালে উঠবে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এই ‘সুপার সিক্স গ্রুপ ১’-এর লড়াই শুরু হচ্ছে আজ।

নিজেদের প্রথম ম্যাচে আজ দিশা বিশ্বাসদের প্রতিপক্ষ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। গ্রুপপর্ব থেকে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে ‘সুপার সিক্স গ্রুপ ১’-এ এসেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দিশা বিশ্বাসরা মাঠে নামছে ৪ পয়েন্ট হাতে রেখে। দক্ষিণ আফ্রিকা গ্রুপপর্ব থেকে নিয়ে এসেছে ২ পয়েন্ট।

সেমিফাইনালে উঠার লড়াইয়ের আগে থেকেই বাংলাদেশের চেয়ে পিছিয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। আজ জিতলে বাংলাদেশের জন্য সেমিফাইনালের দরজাটা আরো বেশি প্রশস্ত হবে।

বাংলাদেশের মতো ভারতও গ্রুপপর্ব থেকে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে এই পর্বে এসেছে। ‘সুপার সিক্স গ্রুপ ১’-এর ৬ দলের মধ্যে শুধু ভারত এবং বাংলাদেশই ৪ পয়েন্ট হাতে নিয়ে এসেছে। বাকিদের মধ্যে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা গ্রুপপর্ব থেকে নিয়ে এসেছে সমান ২ পয়েন্ট করে। শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত কোনো পয়েন্ট নিয়েই আসতে পারেনি।

ফলে ‘সুপার সিক্স গ্রুপ ১’  থেকে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এমনিতেই এগিয়ে ভারত ও বাংলাদেশ। সুতরাং আজকের ম্যাচটিই বাংলাদেশের জন্য বেশি গুরুত্বপূর্ণ। কারণ, এই পর্বে নিজেদের শেষ ম্যাচটিতে বাংলাদেশের প্রতিপক্ষ যে সংযুক্ত আরব আমিরাত। প্রতিপক্ষ হিসেবে সংযুক্ত আরব আমিরাত সহজই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category