রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

সেন্টমার্টিনে পানিতে ফেলা বস্তায় ৭ লাখ ইয়াবা

  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ২৯৮ Time View

কক্সবাজারের সেন্টমার্টিন উপকূলের ১.৫ নটিক্যাল মাইল দক্ষিণ পূর্ব এলাকায় অভিযান চালিয়ে ৭ লাখ পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
এর আগে সোমবার (২৭ মার্চ) রাত ২টার দিকে কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন সেন্টমার্টিনের সদস্যরা অভিযান চালায়।কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা জানান, অভিযান চলাকালীন মিয়ানমার থেকে একটি কাঠের বোটকে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে দেখা যায়। বোটটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা বোটটিকে থামার সংকেত দেয়। এ সময় বোটের মাঝি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বোটটি নিয়ে দ্রুত মিয়ানমার সীমানার দিকে পালাতে থাকে। কোস্টগার্ড সন্দেহজনক বোটটিকে ধাওয়া করতে থাকে। এক পর্যায়ে বোটটি আলামত ধ্বংসের লক্ষ্যে পলিথিনে মোড়ানো বাদামী রঙের কিছু প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে দিয়ে দ্রুত মিয়ানমার সীমানায় চলে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা সর্বমোট ১০টি বস্তা পানি থেকে উদ্ধার করে। উদ্ধার বস্তাগুলোতে তল্লাশি চালিয়ে ৭ লাখ ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দ ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category