মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

সেনা অভিযানে সাঘাটায় মাদক ও অবৈধ ওষুধসহ বাবা-ছেলে আটক

  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯ Time View

গাইবান্ধার সাঘাটায় সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ওষুধসহ বাবা-ছেলেকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন ভরতখালী ইউনিয়নের উল্যাবাজার এলাকার হেলাল মিয়া (৫০) ও তার ছেলে শাওন মিয়া (২৮)।

মঙ্গলবার সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত টানা ১২ ঘণ্টার অভিযানে হেলাল মিয়ার দুটি মেডিসিন স্টোর থেকে প্রায় চার লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ওষুধ জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ৯২ পিস নিষিদ্ধ টারপেন্ডা, ১ হাজার ২শ পিস ‘নাইম মুলিড বাবা’ নামে নেশাজাতীয় ট্যাবলেট, বিভিন্ন কোম্পানির ভুয়া ওষুধপত্র, একটি অ্যান্ড্রয়েড মোবাইল, দুটি ফিচার ফোন এবং নগদ ৩ হাজার ৩শ ৫১ টাকা।

সাঘাটা সেনা ক্যাম্পের ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। আটক আসামিদের সাঘাটা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মামলা রুজু করে তাদের আদালতে প্রেরণ করলে বিচারক জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category