রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
Title :
ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন সব গণঅভ্যুত্থানের সুবিধা নিয়ে পরে প্রতারণা করেছে বিএনপি: নাহিদ ইসলাম পলাতকদের দেশে ফিরিয়ে বিচারের প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিসেম্বরে নয়, হাসিনাকে কালই দেশে দেখতে চায় জনগণ: চিফ প্রসিকিউটর বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সমন্বিত উদ্যোগ, মাঠে সেনাবাহিনী-বিজিবি বন্যার তিন দিন পর জোরদার ত্রাণ, তবুও সংকটে চট্টগ্রামের দুর্গত মানুষ বাইরাইনে অবস্থিত মার্কিন ‘ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা’ গুঁড়িয়ে দিয়েছে ইরান তাজউদ্দিনের অনুরোধেও স্বাধীনতার ঘোষণা দেননি শেখ মুজিব: স্পিকার বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে, তালিকা হচ্ছে: কৃষিমন্ত্রী আদর্শ শিক্ষক ও মানসম্মত শিক্ষার সংকটেই বাড়ছে অবক্ষয়: রিজভী

সুদান ও দক্ষিণ সুদানের বিরোধপূর্ণ অঞ্চলে হামলায় ৫২ জন নিহত

  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৯৬ Time View

আফ্রিকার বিরোধপূর্ণ  সুদান ও দক্ষিণ সুদানের তেলসমৃদ্ধ আবেই অঞ্চলের গ্রামবাসীদের ওপর বন্দুকধারীদের হামলায় জাতিসংঘের এক শান্তিরক্ষীসহ ৫২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ৬৪ জন।রবিবার (২৮ জানুয়ারি) জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের আঞ্চলিক কার্যালয় ও আবেইর একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে আবেই তথ্যমন্ত্রী বুলিস কোচ বলেন, শনিবার সন্ধ্যায়  চালানো হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এটি ভূমির নিয়ন্ত্রণ সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে।

এই অঞ্চলে মারাত্মক জাতিগত সহিংসতা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখানে প্রতিবেশী ওয়ারাপ রাজ্যের টুইক ডিঙ্কা উপজাতি সদস্যরা সীমান্তের অঞ্চল নিয়ে আবেইয়ের এনগোক ডিঙ্কার সঙ্গে ভূমি বিরোধে লিপ্ত।

কোচ বলেন, শনিবারের সহিংসতায় হামলাকারী নুয়ের উপজাতির সশস্ত্র যুবকরা গত বছর বন্যার কারণে ওয়াররাপ রাজ্যে চলে এসেছিল।

এক বিবৃতিতে আবেইতে মোতায়েন জাতিসংঘের অন্তর্বর্তীকালীন শান্তিরক্ষা বাহিনী (ইউএনআইএসএফএ) সংহিংসতায় এক শান্তিরক্ষী নিহতের ঘটনা সহিংসতার নিন্দা জানিয়েছে।

গত মার্চে দক্ষিণ সুদান আবেইতে সেনা মোতায়েনের পর থেকে আন্তঃসাম্প্রদায়িক ও আন্তঃসীমান্ত সংঘর্ষ বেড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category