বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
Title :
জবরদস্তির যুগ শেষ, আমরা নতি স্বীকার করব না: গালিবাফের হুঁশিয়ারি শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা আজ রাতেও ইরানে ভয়াবহ হামলা চালানো হতে পারে: ডোনাল্ড ট্রাম্প আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এফবিআইয়ের তদন্ত ফিফার কাণ্ড ঘিরে বাড়ছে রহস্য, যুক্তরাষ্ট্রের ২ কর্মকর্তাকে বরখাস্তের কারণ কী? বিনিয়োগ করতে চায় তুরস্ক, স্বাগত জানালো বাংলাদেশ ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস ও ব্যাগ: প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: ডেল্টাগ্রামের জরিপ

সুখী দেশের তালিকায় শীর্ষে ফিনল্যান্ড, বাংলাদেশ ১২৯ তম

  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৩৬ Time View

ইতোমধ্যে প্রকাশিত হয়েছে ‍‍‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৪‍‍’। যার মধ্যে বিশ্বের সবচেয়ে সুখী দেশ, সবচেয়ে দুঃখী দেশ ও এর মধ্যকার দেশগুলো চিহ্নিত করা হয়। এর মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয় একটি দেশের মাথাপিছু জিডিপি, সামাজিক সহায়তা, সুস্থ জীবনযাপন, বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা, বদান্যতা, দুর্নীতি নিয়ে মনোভাব ও ডিসটোপিয়ার মত বিষয়গুলো।

এদিকে বিশ্বের সবচেয়ে সুখী তালিকায় ১৪৩ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৯তম। এ তালিকায় টানা ৭ বছর শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। এছাড়া, এই তালিকায় শীর্ষ ১০ এ রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, ইসরায়েল, নেদারল্যান্ডস, নরওয়ে, লুক্সেমবার্গ, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া।

এশিয়ার দেশগুলোর মাঝে সবচেয়ে ভালো অবস্থানে আছে কুয়েত (১৩)। এছাড়াও তালিকায় রয়েছে আরব আমিরাত (২২), সৌদি আরব (২৮), সিঙ্গাপুর (৩০), তাইওয়ান (৩১), জাপান (৫১), দক্ষিণ কোরিয়া (৫২), ফিলিপাইন (৫৩), থাইল্যান্ড (৫৮), মালয়েশিয়া (৫৯), চীন (৬০) ও বাহরাইন (৬২)।

প্রতিবেশী দেশগুলোর মাঝে তালিকায় স্থান পেয়েছে নেপাল (৯৩), পাকিস্তান (১০৮), ভারত (১২৬), মিয়ানমার (১১৮) ও শ্রীলঙ্কা (১২৮)। তালিকায় সবচেয়ে নিচে আছে আফগানিস্তান (১৪৩)। এর এক ধাপ ওপরে লেবানন (১৪২)।

এ প্রতিবেদনে সবচেয়ে সুখী দেশ নির্ধারণের জন্য ৬টি সূচক যাচাই করা হয়। এই সূচকগুলো হলো—মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি), সামাজিক সহায়তা, সুস্থ জীবনযাপনের প্রত্যাশা, জীবনযাপনের ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা, বদান্যতা, দুর্নীতি নিয়ে মনোভাব ও ডিসটোপিয়া।

ডিসটোপিয়া হচ্ছে একটি কাল্পনিক দেশ, যেখানে পৃথিবীর সবচেয়ে অসুখী মানুষরা বসবাস করেন—অর্থাৎ, এই ৬ সূচকে ডিসটোপিয়ার চেয়ে কোনো দেশ খারাপ অবস্থায় থাকতে পারে না। এটি মূলত মানদণ্ড হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ, এই ডিসটোপিয়ার চেয়ে অন্য দেশগুলো কতটুকু ভালো অবস্থায় আছে, তার সঙ্গে তুলনায় সূচক থেকে প্রাপ্ত পয়েন্ট গণনা করা হয়।

এক দশকেরও বেশি সময় ধরে প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানি ২০টি সুখী দেশের মধ্যে নেই। তারা যথাক্রমে ২৩তম এবং ২৪তম অবস্থানে রয়েছে৷ প্রতিবেদনে লক্ষণীয় যে, সবচেয়ে সুখী দেশগুলোর তালিকায় বিশ্বের কোনো বড় দেশ নেই।

ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক জেনিফার ডি পাওলা বলেন, প্রকৃতির সাথে ফিনল্যান্ডের ঘনিষ্ঠ সংযোগ এবং স্বাস্থ্যকর কর্ম-জীবনের ভারসাম্য তাদের জীবনের সন্তুষ্টির মূল অবদান।

ইউরোপ ব্যতীত প্রতিটি অঞ্চলে সুখের বৈষম্য বৃদ্ধি পেয়েছে, যাকে এই প্রতিবেদনের লেখকরা একটি ‍‍`উদ্বেগজনক‍‍` হিসেবে উল্লেখ করেছেন।

প্রতিবেদনের মাধ্যমে বিশ্বের সবচেয়ে সুখী দেশ, সবচেয়ে দুঃখী দেশ ও এর মধ্যের সব দেশ চিহ্নিত করা হয়। এর পাশাপাশি, কোন বিষয়গুলো মানুষের জীবনে সুখ এনে দেয়, সেগুলোও খুঁজে বের করার চেষ্টা করা হয় এই সমীক্ষার মাধ্যমে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ২ পক্ষের অনেক ক্ষয়ক্ষতি হলেও রাশিয়া ও ইউক্রেনের অবস্থান যথাক্রমে ৭২ ও ১০৫। এছাড়া ইসরায়েল ৫ম অবস্থানে থাকলেও ফিলিস্তিন আছে ১০৩ তম অবস্থানে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category