মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
Title :
বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই: রুমিন ফারহানা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সার্ক পুনরুজ্জীবিত করতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পর্তুগালের লিসবনে ডেইলি বাজারের যাত্রা শুরু ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির মতবিনিময় ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ হরমুজ প্রণালিতে বন্ধু দেশগুলোকে বিশেষ সুবিধা দেবে ইরান

সুইডেনের আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে

  • Update Time : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ৭০ Time View

রাশিয়ার বিরুদ্ধে সুইডেনের আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগ ওঠেছে। শুক্রবার (১৫ জুন) সুইডেনের আকাশ সীমায় প্রবেশ করে রাশিয়ার একটি যুদ্ধবিমান। এরপর সুইডেনের যুদ্ধবিমান এটিকে সরিয়ে দেয়।

সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রম আকাশ সীমা লঙ্ঘনের বিষয়টিকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। এ বিষয়ে রুশ রাষ্ট্রদূতকে তলব করা হবে বলেও জানান তিনি।

বিলস্ট্রম বলেন, রাশিয়ার এমন পদক্ষেপের পর আমাদের জোট ও অংশীদারদের সঙ্গে যোগাযোগ রাখছি।তবে সুইডেনে অবস্থিত রাশিয়ার দূতাবাস থেকে এখনো এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি।

সুইডেনের সেনাবাহিনী জানিয়েছে, রাশিয়ার যুদ্ধবিমানটিকে প্রতিহত করতে গ্রিপেন যুদ্ধবিমান পাঠানো হয়েছিল।

সুইডিশ বিমান বাহিনীর প্রধান জোনাস উইকম্যান বলেন, ঘটনাটির মাধ্যমে সুইডেনের আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধার অভাব প্রমাণিত হয়েছে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেছেন তিনি।

বাল্টিক সাগরে সুইডেন ও তাদের মিত্ররা নৌ মহড়া চালাচ্ছে। এর মধ্যেই ন্যাটোর নতুন সদস্য সুইডেনের আকাশ সীমা লঙ্ঘন করলো মস্কো।এর আগে ২০২২ সালেও একইভাবে সুইডেনের আকাশ সীমা লঙ্ঘন করেছিল রাশিয়ার যুদ্ধবিমান।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category