মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
Title :
খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ তিন বছর ধরে ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬ জার্মানির যুব কল্যাণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ৫ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় সিএনজির যাত্রী নিহত

  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৪৩ Time View

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ২টার দিকে পৌরসভার মৌলবী পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম মাকসুদা বেগম (৪৫)। তিনি স্থানীয় বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশাটি একটি রেলক্রসিং অতিক্রম করার সময় রেললাইনে আটকে যায়। এসময় ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনটি দ্রুতগতিতে এসে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাকসুদা বেগম মারা যান।

রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিক বলেন, রেললাইনে আটকে পড়া সিএনজি অটোরিকশাকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি পাওয়া গেলেও আহতদের কেউ সেখানে ছিলেন না। পরে জানা যায়, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category