রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
Title :
প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গণপূর্ত মন্ত্রী ফেনীতে ১১ দলীয় জোটের গণমিছিল প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে দুর্নীতি-অবহেলায় বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আধিপত্য প্রতিষ্ঠা মানবকল্যাণ বয়ে আনতে পারে না: তথ্যমন্ত্রী এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী বাবার শেষ বিদায়ে কেন নেই মোজতবা!

সিরিয়ায় ‘অজ্ঞাত’ বাহিনীর বিমান হামলায় ইরানপন্থি ১২ যোদ্ধা নিহত

  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৩ Time View

সিরিয়ার পূর্বাঞ্চলে বিমান হামলায় ১২ জন ইরানপন্থি যোদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। তবে কারা এই হামলা চালিয়েছে, তা এখনো অজানা। রোববার (২৯ সেপ্টেম্বর) এসব তথ্য জানিয়েছে পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

সংস্থাটি বলেছে, ‘অজ্ঞাত উৎস’ থেকে সিরিয়ার দেইর এজ-জোর শহর ও এর পূর্বাঞ্চল এবং ইরাকের সীমান্তবর্তী বোকামাল অঞ্চলে সামরিক অবস্থানগুলোতে বিমান হামলা চালানো হয়। এতে ১২ জন ইরানপন্থি যোদ্ধা নিহত হয়েছেন।দেইর এজ-জোর বিমানবন্দরের কাছেও পাঁচটি সামরিক অবস্থানে হামলা চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ এসব হামলার দায় স্বীকার করেনি বলে জানিয়েছে পর্যবেক্ষক সংস্থাটি।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে দেশটিকে সামরিক সহায়তা দিয়ে আসছে ইরান। অন্যদিকে, ইসরায়েল ইরানপন্থি গোষ্ঠীগুলোকে নিশানা করে সিরিয়ায় শত শত বিমান হামলা চালিয়েছে। অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রও ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে বহুবার হামলা চালিয়েছে।ইসরায়েল সাধারণত সিরিয়ায় হামলাগুলোর বিষয়ে সরাসরি মন্তব্য করে না। তবে তারা একাধিকবার জানিয়েছে, ইসরায়েল সিরিয়ায় ইরানের উপস্থিতি বাড়তে দেবে না।সম্প্রতি ইসরায়েল দক্ষিণ লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থানগুলোতে তীব্র বোমা হামলা চালিয়েছে। এটি একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে।

সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, সিরিয়া-লেবানন সীমান্তে হিজবুল্লাহর অস্ত্র সরবরাহের রুটগুলোকে লক্ষ্য করে বহুবার হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

সূত্র: এএফপি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category