মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সিদ্দিকবাজারের রোজ মেরিনার্স মার্কেট ঝুঁকিপূর্ণ ঘোষণা

  • Update Time : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ৯৮ Time View

১৩১ সিদ্দিকবাজার, ঢাকায় অবস্থিত রোজ মেরিনার্স নামের ৬ তলা মার্কেট-কাম-আবাসিক ভবনকে অগ্নি নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এনএসআইর সহকারী পরিচালক জনাব রবিউল ইসলামের নেতৃত্বে ১২ সদস্যের একটি পরদির্শন বৃহস্পতিবার (১৮ মে) সকালে সিদ্দিকবাজারের ওই মার্কেট পরিদর্শন করে। পরিদর্শন দলে ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর অধীর চন্দ্র হাওলাদার উপস্থিত ছিলেন। এছাড়া পরিদর্শন টিমে এনএসআইর আরো সদস্য এবং ওয়াসা, তিতাস গ্যাস ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ফায়ার সার্ভিসের প্রতিনিধি ওয়ারহাউজ ইন্সপেক্টর অধীর চন্দ্র হাওলাদার জানিয়েছেন, ভবনটিতে ২টি বেজমেন্ট রয়েছে, যার একটিতে দোকান বসানো হয়েছে। ভবনটির ২ তলা পর্যন্ত মার্কেট এবং ৩ তলা থেকে ৬ তলা পর্যন্ত আবাসিক। ভবনটির মার্কেট অংশে ৫০০টি দোকান আছে, যেখানে বিপুল মানুষের সমাগম হয় এবং আবাসিক অংশে ১৪০টি পরিবার বসবাস করেন। ভবনটির বেজমেন্ট, মার্কেট এবং আবাসিক অংশে অধিক অগ্নিঝুঁকি বিদ্যমান থাকলেও সেখানে অগ্নি নিরাপত্তার সন্তোষজনক ব্যবস্থা সংরক্ষণ করা নেই। অগ্নিনিরাপত্তার দিক থেকে এসব কারণে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।পরিদর্শন টিমের ফায়ার সার্ভিসের প্রতিনিধি ওয়ারহাউজ ইন্সপেক্টর অধীর চন্দ্র হাওলাদার জানান, আইন অনুযায়ী অগ্নিনির্বাপণ ও অগ্নিনিরাপত্তামূলক ব্যবস্থা স্থাপন করার মাধ্যমে ভবনটির অগ্নিঝুঁকি কমানো গেলে ভবনটি ঝুঁকিমুক্ত ঘোষণা করা যাবে। খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category