বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

সালমান শাহের মা অসুস্থ; পাত্তা দিচ্ছেন না পরিচালক!

  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮৯ Time View

সালমান শাহের মৃত্যু রহস্য নিয়ে নির্মিত ওয়েব সিরিজ ‘বুকের ভিতর আগুন’ নির্মাণ বন্ধ চেয়ে থানায় জিডি করেছেন সালমান শাহের মামা আলমগীর কুমকুম। বুধবার সিলেটের কোতোয়ালি মডেল থানায় তিনি এই জিডি করেন।

৬ ফেব্রুয়ারি ওয়েব সিরিজ ‘বুকের ভিতর আগুন’ নির্মাণ বন্ধের দাবিতে সালমান শাহ’র মামা আলমগীর কুমকুম সিলেট জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ মইনুল ইসলামের মাধ্যমে নির্মাতা অংশুকে একটি লিগ্যাল নোটিশ পাঠান।

ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য তানিম রহমান অংশু এটি নির্মাণ করছেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় প্রচার করা হচ্ছে। এ নিয়ে পরিচালককের সাথে গণমাধ্যম যোগাযোগ করলেও তাতে কোন গুরুত্ব দিতে দেখা যায়নি। অনেকের ভাষ্যে, প্রয়াত নায়ক সালমান শাহ’র ঘটনাকে অন্যদিকে মোড় নিতেই পরিচালকের নানান তালবানা করছে। এতে অসুস্থ হয়ে পড়েছেন সালমান শাহের মা নীলা চৌধুরী।

সাধারণ ডায়েরিতে বলা হয়, আমার ভাগনে সালমান শাহ’কে মৃত অবস্থয় তার বাসায় পাওয়া যায়। তার মৃত্যু রহস্য নিয়ে মামলা এখনো চলমান রয়েছে। তাই আমি এ ধরনের ওয়েব সিরিজ তৈরিতে লিগ্যাল নোটিশ প্রেরণ করেছি। তার রহস্যজনক মৃত্যুকে একটি মহল ভিন্নভাবে প্রবাহিত করার উদ্দেশ্যে আত্মহত্যা বলে প্রচার করছে।

এ বিষয়ে সালমান শাহের মা নীলা চৌধুরী লন্ডন থেকে ফোনে গণমাধ্যমকে জানান, তিনি ‘বুকের ভিতর আগুন’ ওয়েব সিরিজটি নির্মাণ বন্ধ চান। সালমান শাহের মৃত্যু রহস্য নিয়ে একটি ওয়েব সিরিজ নির্মাণ হচ্ছে। পরিচালক এতো কিছুর পর মুক্তি দিলে নীলা চৌধুরী মৃত্যুর কারণও এই পরিচালকের দায় নিতে হবে বলে জানান দেন তিনি।

এ ওয়েব সিরিজ নির্মাণ পুরো ঘটনাকে ভিন্ন খাতে নিতে করা হচ্ছে। এ ঘটনার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন ওয়েব সিরিজটি নির্মাণ না হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category