রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

সালমান খান বিয়ে না করেও সন্তানের বাবা হতে চান

  • Update Time : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ২৩০ Time View

বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। জীবনের ৫৭তম বসন্ত উপভোগ করতে চলেছেন এই সুপারস্টার।

মঙ্গলবার  (২৭ জানুয়ারি) তার জন্মদিনে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন বলিউড সতীর্থরা।
তবে এত কিছুর মাঝেও জীবনে বিয়ে, সন্তান নিয়ে অপূর্ণতা রয়ে গেছে সালমানের।

এসব নিয়ে কোন আফসোস নেই বলিউড ভাইজানের। তবে বিয়ে না করলেও সন্তানের বাবা হতে চান তিনি।

মুম্বাই মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান বলেছিলেন, আমি সন্তান চাই। কিন্তু সেই সন্তানের সঙ্গে তার মাও তো আছেন। আমার সেই মাকে দরকার নেই। কিন্তু আমার দরকার না হলেও, আমার সন্তানের তার মাকে দরকার। কেবল বাবা থাকলেই তো আর চলবে না… তবে এ কথাও সত্যি, সন্তানদের প্রতিপালনের জন্য আমার কাছে আছে একটা আস্ত গ্রাম।

একটা সময় এমনকি এখনো সালমানকে বিয়ে করতে মরিয়া অনেকেই। ১৯৯১ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত অভিনেত্রী সোমি আলির সঙ্গে প্রেম করেছিলেন সালমান। একসময় সঙ্গীতা বিজলানির সঙ্গে প্রেম করেছিলেন তিনি। তাকেই বিয়ে করবেন বলে ঠিকও করে ফেলেছিলেন। তবে সেই সম্পর্কও টেকেনি।

এরপর ঐশ্বরিয়া রাই বচ্চন এবং ক্যাটরিনা কাইফও ছিল সালমানের জীবনে। সেই সঙ্গে মডেল লুলিয়া ভান্তুরের সঙ্গেও ডেট করেছেন পরবর্তী সময়ে। কিন্তু খোলাখুলি ভাবে কারো সঙ্গেই প্রেমের কথা প্রকাশ্যে বলেননি অভিনেতা।

এবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category