রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

সালমানের বোনের বাড়িতে মাঝরাতে দেখা মিললো শাহরুখের

  • Update Time : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ২১৯ Time View

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। তাকে বলিপাড়ার মোস্ট এলিজেবল ব্যাচেলরও বলা হয়।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ছিল বলিউড ভাইজানের ৫৭তম জন্মদিন।

প্রতিবারের মতো এবারও পরিবার বন্ধু-বান্ধবদের নিয়ে নিজের বিশেষ দিনটি উদযাপন করেন সালমান। আর মাঝরাতে প্রিয় বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে সেখানে হাজির হয়েছিলেন শাহরুখ খান।

প্রতিবছর সালমানের জন্মদিনের আয়োজন করা হয় তার পানভেলের ফার্মহাউজে। তবে এ বছর সেই আয়োজন করা হয়েছিল ছোট বোন অর্পিতার বাড়িতে। সোমবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে অভিনেতার জন্মদিনের সেই অনুষ্ঠানে যোগ দিতেই মাঝরাতে সেখানে ছুটে গিয়েছিলেন বলিউড বাদশাহ।

ব্যক্তিগত জীবনে সালমান-শাহরুখের মধ্যে ভালো বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। পার্টিতে সেটা আবারও প্রমাণিত হল। এদিন দুজনেই কালো রঙের পোশাক পরেছিলেন তারা। সেই সঙ্গে অনুষ্ঠানে দুজনকে দুজনার হাত শক্ত করে ধরে রাখতেও দেখা গেছে তাদেরকে। প্রিয় তারকাদের এমন বন্ধুত্ব দেখে আনন্দিত তাদের ভক্ত-অনুরাগীরাও।

শাহরুখ ছাড়াও বলিউডের আরও অনেক তারকাই উপস্থিত ছিলেন জন্মদিনের অনুষ্ঠানে। এ তালিকায় রয়েছেন, পূজা হেগড়ে, রিতেশ, সোনাক্ষী সিনহা, সুনীল শেঠি, টাবু, জাহ্নবী কাপুর, কার্তিক আরিয়ান, জেনেলিয়া প্রমুখ। সূত্র: পিংকভিলা

এবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category