রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

সাবেক প্রেমিকাকে চুমু খেয়ে ভাইরাল সালমান

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ২৭৮ Time View

বলিউডের বড় কিছু মানেই ভাইজানের খবর। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ছিল সালমান খানের ৫৭তম জন্মদিন। আর জন্মদিনের পার্টিতে সাবেক প্রেমিকাকে চুমু খেয়ে ভাইরাল হয়েছেন সাল্লু। নব্বই দশকে সালমানের কথিত প্রেমিকা ছিলেন সঙ্গিতা বিজলানী।

সঙ্গিতা ক্রিকেটার আজহার উদ্দিনকে বিয়ে করে সিনেমার কাজকে বিদায় জানান। তাদের প্রেমকাহিনি নিয়ে সিনেমাও নির্মিত হয়েছে। এরপর সালমান-সঙ্গিতা সব তিক্ততা ভুলে নিজেদের বন্ধুত্বের পুনর্মিলন ঘটান। আর তারই প্রমাণ সালমানের জন্মদিনের ছবি।

সালমানের জন্মদিনের পার্টিতে স্বাভাবিকভাবেই উপস্থিত ছিলেন বড় বড়সব তারকা। তবে সেখানে সবার নজর কাড়ে সঙ্গিতা বিজলানী। পার্টির সাম্প্রতিক এক ছবিতে দেখা যায়, সালমান সঙ্গিতার কপালে চুমু খাচ্ছেন এবং তাকে জড়িয়ে ধরে অভিবাদন জানাচ্ছেন। তবে এটাকে সবাই কেবল বন্ধুত্ব হিসেবেই দেখছেন।

৫৭তম জন্মদিনে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন সালমান খান। তার মধ্যে অনেকের নজর কেড়েছে সাবেক প্রেমিকা ক্যাটরিনার শুভেচ্ছা। সালমানের হাত ধরে অভিষেক হয়েছিল ক্যাটরিনার। তাদের প্রেম খুব বেশি দীর্ঘস্থায়ী না হলেও বন্ধুত্ব যে অটুট রয়েছে, তাই প্রমাণ করে দিয়েছেন ব্রিটিশ এ সুন্দরী।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category