শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ: ফাইনালে আজ মুখোমুখি বাংলাদেশ-ভারত

  • Update Time : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭০ Time View

বাংলাদেশ-ভারত ম্যাচে সব সময়ই দর্শকদের একটু আলাদা উত্তেজনা দেখা যায়। সেটা যেকোনো খেলাই হোক না কেন। এমন ম্যাচগুলো খেলা প্রেমীদেরকে দেয় বাড়তি আমেজ। সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবল ফাইনাল ম্যাচে খেলবে আজ বাংলাদেশ-ভারত।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৬টায় মুখোমুখী হবে দক্ষিণ এশিয়ার দুই হেভিওয়েট দেশ বাংলাদেশ-ভারত।

ফাইনালের শিরোপা ধরে রেখে দেশের জন্য সাফল্য বয়ে আনতে আত্মবিশ্বাসী আফঈদারা। আবার এই গুরুত্বপূর্ণ ফাইনালে কোনো ভুল যেন না হয়, সেদিকে সতর্ক আছে ভারতও।

এই ম্যাচে দুর্দান্ত ফর্মের সাথে মানসিকভাবেও প্রস্তুত আফঈদা ও সাগরিকারা। কমলাপুর স্টেডিয়ামে নিবিড় অনুশীলনে শিষ্যদের আশ্বস্ত করেছেন কোচ। সেট, পিস, ফিনিশিংয়ে ও করেছেন মজবুত।

এদিকে ভারত কোচ- গ্রুপপর্বে পরাজয়ের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে ফাইনালের জন্য শিষ্যদের প্রস্তুত করেছেন । স্বাগতিকদের সমীহ করেই সাজাচ্ছেন বিশেষ পরিকল্পনা। সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলের এই ট্রফিটা ঘরে রাখার প্রত্যয় বেঙ্গল টাইগ্রেসদের। অন্যদিকে,গতবারের রানার্সআপ ভারতীয় মেয়েদের অধরা শিরোপা জয়ের স্বপ্ন বুঁনে আছে।

এই আসরে দুই দলই মাত্র একটি করে গোল হজম করেছে। তাদের ১৪ গোলের বিপরীতে বাংলাদেশ করেছে ৮ গোল। এছাড়াও রাউন্ড রবিন লিগে হ্যাটট্রিক উপহার দিয়েছেন ভারতের পূজা, শিবানি দেবী। ৪ গোল নিয়ে পূজা গোলদাতার তালিকায় শীর্ষে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ গোল করেছেন সাগরিকা; বাকি ৫ গোলদাতা ঐশী খাতুন,নুসরাত জাহান মিতু, তৃষ্ণা রাণী ও মুনকি আক্তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category