শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ: ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৭৩ Time View

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের শুরুটা ভাল করেছে বাংলাদেশের মেয়েরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতকে  হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। নেপালের আনফা স্টেডিয়ামে মঙ্গলবার (৫মার্চ) ভারতকে ৩-১ ব্যবধানে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয়ে ২ ম্যাচ খেলে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে প্রীতি-অর্পিতারা। গ্রুপের শেষ ম্যাচে শুক্রবার ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা।

ম্যাচের শুরুতেই আলপি আক্তারের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তার গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে। বিরতির পর ৫৪ মিনিটে ভারতের আনুশকা কুমারী গোল করে সমতা ফেরান। এ সময় ডানদিক থেকে আনুশকার উড়িয়ে মারা বল পোস্টে লেগে জালে জড়ায়।

৭৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। নিজেদের অর্ধ থেকে লম্বা পাসে বল পাঠান বাংলাদেশের এক খেলোয়াড়। সেটা ভারতের ডি বক্সের সামনে দুইজন রক্ষণভাগের খেলোয়াড়ের সঙ্গে লড়াই করে দখলে নেন সুরভী আক্তার প্রীতি। এরপর দারুণ প্লেসিং শটে ভারতের গোলরক্ষক সুরাজ মুনি কুমারীকে পরাস্ত করে জালে পাঠান।

শেষ মুহূর্তে আরও একটি গোল পায় বাংলাদেশ। ৯০ মিনিটে কর্নার থেকে অনন্যা মুর্মু বিথির উড়িয়ে মারা বল ভারতের গোলরক্ষকের হাত ছুঁয়ে গিয়ে বাংলাদেশের অধিনায়ক অর্পিতা বিশ্বাসের পায়ের সামনে পড়ে। আলতো টোকায় বল জালে জড়াতে ভুল করেননি অর্পিতা। তাতে ৩-১ গোলের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category