মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ: ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

  • Update Time : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৯৫ Time View

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগেই নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। যে ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ, সেই ভারতকেই ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেলো লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টের শুরু থেকেই বাংলাদেশ-ভারত ফাইনালের সম্ভাবনা দেখছিলেন অনেকে। হলোও তাই। রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে নেপালকে উড়িয়ে দ্বিতীয় দল হিসেবে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল ভারত।

নেপালকে ২-০ গোলে হারিয়ে আসর শুরুর পর ভারতের বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। আর কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে গতকাল বৃহস্পতিবার স্বাগতিক নেপালকে ১০-০ গোলে গুঁড়িয়ে শিরোপা লড়াইয়ে শেষ ধাপে পৌঁছেছে ভারত।

প্রতিযোগিতা থেকে ছিটকে গেল নেপাল ও ভুটান। ভুটানের বিপক্ষে পাওয়া ৩-০ গোলের জয়টি সান্ত্বনা হয়ে থাকল নেপালের জন্য। তিন ম্যাচের দুটিতে জিতেছে ভারত; তাদের একমাত্র হারটি বাংলাদেশের বিপক্ষে। টানা জয়ের সংখ্যা তিনে টেনে নেওয়ার সুযোগ আছে বাংলাদেশের সামনে। আগের দুই ম্যাচে হেরে আসা ভুটানের বিপক্ষে আজ মাঠে নামবে সাইফুল বারী টিটুর দল।

বাফুফের মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় টিটুও জানিয়েছেন, আপাতত তার ভাবনায় ভুটান ম্যাচ। বাংলাদেশের এই কোচ বলেন, এটা যেহেতু ফাইনালের আগের ম্যাচ, এখানে রিল্যাক্স থাকা মোটেও উচিত নয়। ভুটানের বিপক্ষে ম্যাচকে হালকাভাবে নেওয়া যাবে না। বিশেষ করে, টুর্নামেন্টে যে বিষয়টা সমস্যা করে, সাসপেনশন, ইনজুরি, লাল কার্ড, হলুদ কার্ড-এগুলো এড়িয়ে যেতে হবে।

আগামী ১০ মার্চ শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। কিছুদিন আগেও অনূর্ধ্ব-১৯ সাফ উইমেন’স চ্যাম্পিয়নশিপের ফাইনালে লড়েছিল এই দুই দল। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের সেই ফাইনালে নির্ধারিত সময় ও টাইব্রেকারের খেলা সমতায় শেষের পর ‘কয়েন টসে’ শিরোপা নিষ্পত্তির বিতর্কিত সিদ্ধান্তে তৈরি হয় ঘোলাটে পরিস্থিতি। অনেক নাটকীয়তার পর যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় বাংলাদেশ ও ভারতকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category