বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
Title :
বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ডা. জাহেদের ঘটনায় দিল্লির ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় ৬৪৫ কোটি টাকায় ৪ কোটি লিটার তেল কিনবে সরকার লেবানন থেকে সেনা সরাবে না ইসরায়েল: প্রতিরক্ষামন্ত্রী করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬ খাত সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা: গালিবাফ খামেনির শেষ বিদায়ে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছে ইরান জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার শেখ হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের বগি তিনি জুলাই শহীদের মা, এটি খেয়াল রেখে বক্তব্য রাখবেন: আইনমন্ত্রীকে স্পিকার

সাকিবকে বলিউড সুপারস্টার মনে করা হয়েছিল অস্ট্রেলিয়ায়

  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ২১৪ Time View

হাসিমুখে অ্যাডিলেড মিশন শুরু করতে যাচ্ছে টিম বাংলাদেশ। জিম্বাবুয়েকে হারিয়ে উজ্জীবিত দল। ব্রিসবেন ছাড়ার আগে আগ্রহের কেন্দ্রে ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। গণমাধ্যম ও ভক্তদের আগ্রহ দেখে অস্ট্রেলিয়ানরা অবশ্য সাকিবকে বলিউড সুপারস্টার ভেবেছিলেন!এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচের দুটিতে জয় পেয়েছে টাইগাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে মূলপর্বে বাংলাদেশের সেরা সাফল্য এটি। গ্রুপ পর্বে বাকি থাকা দুই ম্যাচে জিতলেই সরাসরি সেমিতে চলে যাবে টিম টাইগার্স। এ ছাড়া এক ম্যাচ জিতলেও ক্ষীণ সম্ভাবনা থাকবে।

এমন সমীকরণ সামনে রেখে সোমবার (৩১ অক্টোবর) ব্রিসবেন থেকে অ্যাডিলেডে উড়াল দেয় সাকিব বাহিনী। বিমানবন্দরে টাইগারদের প্রবেশের সময় সাকিবকে ঘিরেই হচ্ছিল সবকিছু। বিভিন্ন গণমাধ্যম ছাড়াও সেখানে থাকা অসংখ্য বাংলাদেশি ভক্ত বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে ছবি তুলছিলেন।সাকিবকে ঘিরে মানুষের এমন আগ্রহ দেখে অস্ট্রেলিয়ানরা চমকে গিয়েছিলেন। একটি এয়ারলাইন্সের একজন কেবিন ক্রু জানতে চেয়েছিলেন, সাকিব কোনো বলিউড তারকা কি না। তখন তাকে জানানো হলো, সাকিব কোনো বলিউড তারকা না। তিনি বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার। তখন ওই কেবিন ক্রু বুঝতে পেরেছেন।

এ সময় অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন জানতে চেয়েছেলিনে, বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা কতটুকু। এ ছাড়া বাংলাদেশ দলের বিভিন্ন বিষয় সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন কেউ কেউ।

আফ্রিকার বিপক্ষে বাজে হারের পর জিম্বাবুয়ের বিপক্ষে জয় আত্মবিশ্বাসী করে তুলেছে টাইগারদের। বিশেষ করে, মাঠের বাইরের শত সমালোচনার পরও সাকিবের দুর্দান্ত অধিনায়কত্ব এবং পারফরম্যান্স অবাক করেছে সবাইকে।ক্যাপ্টেনের পরিকল্পনা অনুযায়ী, এবার ভারত-পাকিস্তানের মুখোমুখ হতে প্রস্তুত ক্রিকেটাররা। বাংলাদেশের পরের দুটি ম্যাচই অ্যাডিলেডের ওভাল স্টেডিয়ামে। পরিসংখ্যান বলছে, এ মাঠের স্কয়ার উইকেট তুলনামূলক ছোট হওয়ায়, বাড়তি সুবিধা পাবেন ব্যাটাররা। তবে গতিময় পেসারদের জন্য রীতিমতো স্বর্গ এ মাঠের ড্রপ ইন উইকেট। সবার প্রত্যাশা জয়ের এই ধারা অব্যহত রাখবেন টাইগাররা।

স্মার্ট ক্রিকেট খেললে এখানেও ফলাফল নিজেদের পক্ষে আনা সম্ভব বলেই মনে করে লাল-সবুজের টিম ম্যানেজমেন্ট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category