সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

সাংবাদিকদের ওপর হামলাকারীদের বিচারের আওতায় আনতে হবে: সিপিজে

  • Update Time : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৯১ Time View

বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক সমাবেশগুলোর খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন অন্তত ২৭ জন সাংবাদিক। অবিলম্বে এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষা বিষয়ক বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।

নিউইয়র্কভিত্তিক সংগঠনটি বুধবার (১ নভেম্বর) এক বিবৃতিতে বলেছে, গত ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় সমাবেশের খবর সংগ্রহ করার সময় অন্তত ২৭ জন সাংবাদিক প্রধান বিরোধী দল বিএনপি ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সমর্থকদের পাশাপাশি পুলিশের হামলার শিকার হন।গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা স্থানীয় সংগঠন বাংলাদেশি জার্নালিস্টস ইন ইনটটারন্যাশনাল মিডিয়ার বিবৃতি, বেশ কয়েকজন সাংবাদিকের বক্তব্য এবং বিভিন্ন সংবাদ প্রতিবেদন থেকে এই তথ্য পেয়েছে সিপিজে।

সিপিজের প্রোগ্রাম ডিরেক্টর কার্লোস মার্টিনেজ ডে লা সার্না বলেছেন, ঢাকায় সাম্প্রতিক রাজনৈতিক সমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে অন্তত ২৭ জন বাংলাদেশি সাংবাদিকের ওপর হামলা হয়েছে। এসব ঘটনার দ্রুত ও স্বচ্ছ জবাবদিহি অবশ্যই করতে হবে।

তিনি আরও বলেন, আগামী জানুয়ারির নির্বাচন সামনে রেখে সাংবাদিকদের স্বাধীন ও নিরাপদে প্রতিবেদন করার অধিকারের প্রতি বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি পুলিশকে অবশ্যই শ্রদ্ধাশীল হতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category