রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

সর্বকালের সেরা ভারতীয় সিনেমার খেতাব পেলো ‘পথের পাঁচালী’

  • Update Time : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ২৬৮ Time View

কখনও কী ভেবে দেখেছেন, ভারতের সেরা সিনেমা কোনটি? সেই প্রশ্নের উত্তর মিলেছে এবার। সম্প্রতি ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিক্স -এর তরফ থেকে সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’কে সর্বকালের সেরা ভারতীয় সিনেমার খেতাব দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ভারতীয় সিনেমার ইতিহাস ঘেটে বের করে আনা হয়েছে সেরা ১০টি সিনেমা। সেরা ১০ এর মধ্যে ৩টি রয়েছে ওপার বাংলার সিনেমা।

 

ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিক্স বা ফেপিরেস্কি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৩০ সালে। কান ও ভেনিস চলচ্চিত্র উৎসবের মতো এই সংগঠনটি সেরা সিনেমাগুলোকে প্রতি বছর পুরস্কার দিয়ে থাকে। ফেপিরেস্কির ৩০ জন সদস্যের ভোটে তালিকার শীর্ষে আছে সত্যজিত রায় পরিচালিত ১৯৫৫ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পথের পাঁচালী’। মুক্তির এতো বছর পরেও অনেক নির্মাতা এখনও প্রেরণা খুঁজেন ‘পথের পাঁচালী’ থেকে।

তালিকার দ্বিতীয় স্থানে আছে জনপ্রিয় পরিচালক ঋত্বিক ঘটকের বাংলা সিনেমা ‘মেঘে ঢাকা তারা’। সত্যজিতের ‘পথের পাঁচালী’ ছিল ‘অপু ট্রিলজি’র প্রথম কিস্তি। ঋত্বিকের সিনেমাটিও তার ‘দেশভাগ ট্রিলজি’র প্রথম কিস্তি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category