মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
Title :
শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ: ভারপ্রাপ্ত স্পিকার গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই

সরকারি স্কুলের ১৭ শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি

  • Update Time : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১৮৫ Time View

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১৭ জন সহকারী শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (২ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব (সরকারি মাধ্যমিক-১) মোসাম্মৎ রহিমা আক্তারের সই করা অফিস আদেশে তাদের অব্যাহতি দেওয়া হয়।

আদেশে বলা হয়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১৭ জন সহকারী শিক্ষকের আবেদনের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সুপারিশ অনুযায়ী তাদের দুটি শর্তে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।

চাকরি থেকে অব্যাহতির দুটি শর্ত হলো-

>> সরকারি কোনো পাওনা ভবিষ্যতে উদঘাটিত হলে তিনি তা পরিশোধ করতে বাধ্য থাকবেন।

>> তাদের স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতির আবেদনের পরিপেক্ষিতে এবং চাকরির মেয়াদ পূর্ণ না হওয়ায় কোনো ধরনের আর্থিক (পেনশন, আনুতোষিক ইত্যাদি) ও অনার্থিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন না।এএএইচ/ইএ/জেআইএম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category