সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রের সঙ্গে ভয়াবহ সংঘাতের জন্য প্রস্তুত ইরান: আব্বাস আরাগচি আইফোন হাতিয়ে নিতেই অপ্রতিম হত্যা, সাত দিন আগে হয়েছিল পরিকল্পনা: তিন আসামির জবানবন্দি শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪

সন্দেহ-অবিশ্বাসের ভিত্তিতে দেশের পরিবর্তন সম্ভব নয়: রিজওয়ানা হাসান

  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২৬১ Time View

সন্দেহ ও অবিশ্বাসের ভিত্তিতে দেশের পরিবর্তন কখনোই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার সকালে রাজধানীর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

রিজওয়ানা হাসান বলেন, উপদেষ্টা পরিষদ একা কিছু করতে পারবে না; নাগরিকরা নিজেরাই পরিবর্তনের উদ্যোগ না নিলে কোনো পরিবর্তন আসবে না।

তিনি আরও বলেন, পুরোনো রাজনীতি ঠিক থাকলে জুলাই আন্দোলনের মতো গণআন্দোলন সৃষ্টি হতো না। তার ভাষায়, পুরোনোকে নিয়ম ভেবে চললে চলবে না। সন্দেহ আর অবিশ্বাসের ভিত্তিতে পরিবর্তন আনা যায় না।

মানুষ নয়, নিয়ম বদলানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নিয়ম সঠিক থাকলেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে। আমরা সেই নিয়মগুলো ঠিক করতে কাজ করে যাচ্ছি।

নদী দূষণ প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথাও জানান উপদেষ্টা। তিনি বলেন, নদী দূষণের একটি অংশ নয়, বরং সামগ্রিকভাবে কম্প্রিহেনসিভ পরিকল্পনার মাধ্যমে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category