মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সন্তান কোলে নিয়ে ঘুরে ঘুরে ছিনতাই

  • Update Time : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ২৭৩ Time View

সন্তান কোলে নিয়ে  ঘুরে ঘুরে কৌশলে ছিনতাই করতেন তারা। রাজধানীর মিরপুরে নারী ছিনতাইকারী এমন চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সন্তান কোলে নিয়ে তারা ঘুরে ঘুরে কৌশলে ছিনতাই করতেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ মার্চ) মিরপুর-১০ নম্বর গোলচত্বরের আল বারাকা হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।   মনিকা ও রিতু কোনো পথচারীর মোবাইল ছিনিয়ে পালানোর চেষ্টা করেন।

শুক্রবার (২৪ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। এ সময়  মনিকা ও রিতু কোনো পথচারীর মোবাইল ছিনিয়ে পালানোর চেষ্টা করেন।

গ্রেপ্তারকৃত চার নারী হলেন- মনিকা (২০),  মিম ওরফে সমলা (১৯), সোহাগী (২০) এবং  রিতু (২৪)। তাদের মধ্যে মনিকা ও রিতু কোলে বাচ্চা নিয়ে ঘুরতেন, আর মিম ও সোহাগী পথচারী সেজে তাদের আশপাশে থাকতেন।

এ বিষয়ে (ওসি) মোহাম্মদ মহসীন জানান, পথচারীরা তাদের আটকানোর চেষ্টা করলে আশপাশ থেকে মিম ও সোহাগী এসে ঝগড়া বাধিয়ে দেন। আর এই সুযোগে বাকি দুইজন লাপাত্তা হয়ে যান।

তিনি আরও জানান, মনিকার ১৫ মাসের এবং রিতুর ৪ বছরের ছেলে আছে। তাদের কোলে নিয়ে ঘুরে ঘুরে ছিনতাইয়ের টার্গেট করেন। সুবিধাজনক কোনো স্থানে গিয়ে টার্গেট করা মোবাইল ফোন ছো মেরে নিয়ে রাস্তা পার হয়ে চলে যান। এর মধ্যে পথচারীরা চিৎকার চেচামেচি শুরু করলে আশপাশে থাকা তাদের চক্রের বাকি সদস্যরা পথচারী সেজে এসে ধাক্কা লেগে বা অন্য কোনো অজুহাতে তার সঙ্গে ঝগড়া বাধিয়ে দেন। এই সুযোগে মনিকা ও রিতু পালিয়ে যান।

তিনি জানান, বৃহস্পতিবারও একই কায়দায় ছিনতাই করেন তারা। ঘটনাস্থল থেকেই হাতেনাতে মনিকা, রিতু এবং পথচারী সেজে থাকা তাদের চক্রের সদস্য মিম ও সোহাগীকে গ্রেপ্তার করা হয়। এবং গ্রেপ্তার পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category