মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

সংস্কারে একমত হওয়া সম্ভব নয়, বের হতে হবে প্রথাগত ধারা থেকে: মঈন খান

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও শ্রদ্ধাবোধ থাকতে হবে। আস্থা ও শ্রদ্ধার অভাবে কোনো সংস্কার কার্যকর হবে না।

বৃহস্পতিবার রাজধানীর সিরডাপে ‘গণতান্ত্রিক পুনর্গঠন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মঈন খান বলেন, “রাজনৈতিক দলগুলো সবাই সংস্কার নিয়ে একমত হয়ে যাবে—এটা ভাবা ভুল। সবাইকে একমতে আনার মতো গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারণায় আমি বিশ্বাস করি না। প্রথাগত পদ্ধতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রথাগত ধারণা ও বদ্ধ চিন্তা নিয়ে রাজনীতি করলে ৫ আগস্টের মতো পরিণতি আবারও ঘটতে পারে।”

তিনি আরও বলেন, “সুষ্ঠু নির্বাচন নিয়ে সব রাজনৈতিক দলই একমত। ভোটাররা যাকে ভোট দেবেন, তারাই নির্বাচিত হবেন। এ নিয়ে বিরোধের কোনো অবকাশ নেই।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category