বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

সংসার ভাঙার গুঞ্জন নিয়ে মুখ খুললেন মিথিলা

  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ২৩৮ Time View

তারকা দম্পতি সৃজিত মুখার্জি ও রাফিয়াত রশিদ মিথিলার সংসার ভাঙার গুজবে সরব সোশ্যাল মিডিয়া। এবার সংসার ভাঙার গুঞ্জন নিয়ে মুখ খুললেন মিথিলা। তিনি জানান, সংসার ভাঙার গুজব পুরোপুরি ভিত্তিহীন।

বর্তমানে পরিবারের সদস্যদের সঙ্গে ব্যাংককে অবকাশ যাপনে গেছেন মিথিলা। সেখানকার অলিগলি ঘুরে বেশ ভালো সময় কাটাচ্ছেন তারা। তবে এই ট্যুরে দেখা মেলেনি সৃজিতের।

গত শনিবার (১২ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন সৃজিত। সেখানে দেখা যাচ্ছে, ডালপালাহীন এক গাছে ভর করে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছেন তিনি।

ক্যাপশনে জন বায়েজের লেখা ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা গানের লাইন কোট করে লিখেছেন, এখানে রাগের দরকার নেই। এখানে দোষারোপের প্রয়োজন নেই। এখানে কিছু প্রমাণ করার নেই। সবকিছু একই রয়েছে। সৈকতে শুধুমাত্র একটা গাছ দাঁড়িয়ে রয়েছে, একা। বিদায় অ্যাঞ্জেলিনা। এবার বিদায় নিতে হবে।

অন্যদিকে প্রায় একই সময়ে নিজের কিছু ছবি পোস্ট করে মিথিলা লেখেন, কীভাবে তুমি জানো যে সেই প্রেম সত্যি? কীভাবে জানো সেই প্রেম ন্যায্য? সেই প্রেম আর নেই এটার জানার আগে সেই উত্তর খুঁজতে কতদূর তুমি যেতে পারো?

টিএইচ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category