বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

সংসারজীবনে আমি অতিষ্ঠ: সারিকা সাবরিন

  • Update Time : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১২৪ Time View

যৌতুক ও শারীরিক নির্যাতনের অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন। তার অভিযোগের প্রেক্ষিতে স্বামী জি এস বদরুদ্দিন আহমেদ রাহীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সারিকার অভিযোগ, তাদের বিয়েতে দেনমোহর ধার্য করা হয় ২০ লাখ টাকা। বিয়ের সময় তার মা-বাবা রাহীকে ২৫ লাখ টাকার স্বর্ণালঙ্কারসহ উপহার হিসেবে বাসার আসবাবপত্র দিয়েছেন। পরবর্তীতে ৫০ লাখ টাকা যৌতুক চেয়ে সারিকাকে নির্যাতন শুরু করেন রাহী। আর তাই স্বামীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের মামলাটি করেন তিনি।

সারিকা গণমাধ্যমকে জানান, ‘রাহী আমাকে শারীরিক, মানসিক ও আর্থিক—সব দিকেই টর্চার করেছে। সে যেভাবে টর্চার করেছে, তা সহ্য করার মতো নয়। সংসারজীবনে আমি অতিষ্ঠ।’

তিনি আরও বলেন, ‘অনেক কথাই বলার আছে আমার। এখনই সব বলতে পারছি না। একজন নারী কখন ঘরের বিষয়গুলো প্রকাশ্যে আনে, এটা বুঝতে হবে। তবে এটুকু বলব, পারিবারিকভাবে আমি সমাধানের চেষ্টা করেছি। কিন্তু সে সুযোগ আমাকে দেওয়া হয়নি। যার ফলে আদালতের দ্বারস্থ হয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category