রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

শ্রীলংকাকে হারিয়ে সিক্সের পথে বাংলাদেশ

  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ১০১ Time View

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকাকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে সুপার সিক্সের পথে আরও একধাপ এগিয়ে গেল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার পর এবার শ্রীলংকাকেও হারিয়েছে টাইগ্রেসরা।

এর আগে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় বাংলাদেশের মেয়েরা।

রোববার (১৫ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার বেনোনিতে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। দুই ওপেনার আফিয়া প্রত্যাশা এবং মিষ্টি সাহা মিলে গড়েন ৭৫ রানের জুটি। এ সময় ৪৩ বলে ৫৩ রান করে আউট হন আফিয়া প্রত্যাশা। ৭৯ রানের মাথায় রানআউট হন মিষ্টি সাহা। তিনি ২৪ বলে খেলেন ১৪ রানের ইনিংস।

এরপর দিলারা আক্তার এবং স্বর্ণা আক্তার মিলে গড়েন ৮৬ রানের জুটি। ২৭ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন দিলারা আক্তার। শেষপর্যন্ত মাত্র ২ উইকেট হারিয়ে ১৬৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ।

টার্গেট তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলতে সমর্থ হয় শ্রীলংকা। দলের হয়ে ৫৪ বলে সর্বোচ্চ ৬০ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক ভিসমি গুনারত্নে। এছাড়া ৪৪ বলে ৫৫ রান করেন দেওমি ভিহাঙ্গা। ৯ রানে জয় পায় বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category