বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
Title :
খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ তিন বছর ধরে ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬ জার্মানির যুব কল্যাণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ৫ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

শেখ হাসিনা-কামালের মামলায় নাহিদের অবশিষ্ট চূড়ান্ত জেরা আজ

  • Update Time : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫ Time View

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের অবশিষ্ট জেরা রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ অনুষ্ঠিত হচ্ছে। এ জেরার মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিন আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের শেষ ধাপ পূর্ণ হবে।

বিচারিক প্যানেলটির চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। নাহিদ ইসলামের জেরা পরিচালনা করবেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

এর আগে ১৮ সেপ্টেম্বর তার দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শেষে বিরতি দেয়া হয়। এ সময় ট্রাইব্যুনালের প্রসিকিউশন পক্ষে ছিলেন মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, সহিদুল ইসলাম, আবদুস সাত্তার পালোয়ান ও মামুনুর রশীদ।

নাহিদ ইসলামের সাক্ষ্যগ্রহণের মাধ্যমে ট্রাইব্যুনালে জুলাই-আগস্টের গণহত্যা ও হত্যাযজ্ঞের ভয়াবহ বর্ণনা উঠে এসেছে। এ মামলায় এখন পর্যন্ত ৪৭ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, তদন্ত কর্মকর্তা ছাড়া আর নতুন কোনো সাক্ষীর সাক্ষ্য গ্রহণের সম্ভাবনা কম।

মামলায় অভিযোগপত্রে মোট আট হাজার ৭৪৭ পৃষ্ঠা প্রমাণাদি, শহীদদের তালিকা ও তথ্যসূত্র সংযুক্ত রয়েছে। সাক্ষীদের জবানবন্দিতে আসামিদের নির্দেশে দেশজুড়ে হত্যাযজ্ঞ চালানোর তথ্য উঠে এসেছে এবং তারা দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন।

আজকের জেরার মাধ্যমে মামলার সাক্ষ্যগ্রহণের একটি গুরুত্বপূর্ণ ধাপ শেষ হবে, যা আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রনিয়োজিত আইনজীবী ও ট্রাইব্যুনালের জন্য নির্ধারিত সাক্ষ্যগ্রহণের সমাপ্তি নির্দেশ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category