শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনার জন্য মায়া কান্না করছে ভারতের নীতি নির্ধারকরা: রুহুল কবির রিজভী

  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫৩ Time View

ভারত তাদের নিজস্ব স্বার্থ রক্ষা করতো শেখ হাসিনাকে দিয়ে। তাদের স্বার্থ রক্ষা করার জন্যই তারা শেখ হাসিনার জন্য এখন কুমিরের কান্না কাঁদছে সেটা অত্যন্ত সত্য প্রমাণ হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, আজকে সেই পলাতক স্বৈরাচারের জন্য মায়া কান্না কাঁদছে পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদরা, নীতি নির্ধারকরা, আত্মা বিক্রিকারী মিডিয়ার লোকেরাসহ আরও অনেকেই।

শনিবার (৭ ডিসেম্বর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে আয়োজিত ‘আমরা বিএনপি পরিবার কর্মসূচী’ শীর্ষক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত চিকিৎসারতদের পরিদর্শনে এসে এসব বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, সাবেক প্রধানমন্ত্রী একটা রক্ত পিপাসু নীতির ওপর ভিত্তি করে ক্ষমতাকে আঁকড়ে রেখেছিলেন। আজকে যারা সেই পলাতক প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়েছেন এবং সেখান থেকে নানান উস্কানিমূলক কথা, অপপ্রচার, অপতথ্য বিতরণ করছেন তাদের উদ্দেশ্যে বলছি, একবার বাংলাদেশে দেখেন, আন্দোলনের চারমাস অতিক্রমের পরেও এই আন্দোলনকারী ছাত্র জনতার কি করুন ভয়াবহ এবং নৃশংস অবস্থা। আতদের ওপর কী পাশবিকতা চালানো হয়েছে তার দৃষ্টান্ত আপনারা দেখতে পাবেন।

কারো মুখ ছিড়ে গেছে। কারো দুই হাত অদৃশ্য হয়ে গেছে। কারো চোখের কর্নিয়া বিদ্ধ হয়েছে শর্টগানের গুলিতে। কারো আবার পা চলে গেছে। জীবন যেনো তাদের কাছে একটা অভিশাপ হয়ে নেমে এসেছে। আমাদের চিকিৎসকরা তাদের চিকিৎসা করে পৃথিবীতে বসবাসের উপযোগী করার চেষ্টা চালাচ্ছে। শেখ হাসিনা তাদের চেহারার মধ্যে যে চিত্র একে দিয়েছে এই পাপের পরিনতি কি হতে পারে? কি বিচার হতে পারে সেটা যারা প্রত্যক্ষ করেছেন তারা বুঝতে পারবেন।

তিনি বলেন, শেখ হাসিনাকে দিয়ে ভারত তাদের নিজস্ব স্বার্থ রক্ষা করতো। এজন্যই তারা এখন শেখ হাসিনার জন্য কুমিরের কান্না কাঁদছে। ওরা এতোদূর গেছে যে আমাদের প্রিয় মাতৃভূমির পতাকা ছিঁড়েছে। এটা ভয়ংকর রকমের আন্তর্জাতিক গুরুতর অপরাধ। কিন্তু তারা একবারও চিন্তা করেনি যে শেখ হাসিনা কি নিষ্ঠুরতা করেছে, কি নির্দয়তা করেছে। কি হিংসাশ্রয়ী আচরণ করেছে তার নিজ দেশের মানুষের উপর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category