রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

শুক্রবার মুক্তি পাচ্ছে মৌসুমীর জোড়া ছবি

  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ২৪৯ Time View

কয়েক বছর আগেও চলচ্চিত্রে দাপিয়ে অভিনয় করতেন মৌসুমী। সেই সুবাদে তিনি নায়িকা হিসেবে অর্জন করেন ব্যাপক জনপ্রিয়তা। নতুন খবর হচ্ছে, বহুদিন পর মৌসুমীর জোড়া ছবি মুক্তি পাচ্ছে। আগামী শুক্রবার ১১ নভেম্বর তার অভিনীত ‘দেশান্তর’ ও ‘ভাঙন’ দুটি ছবি মুক্তি পেতে যাচ্ছে।একটি আশুতোষ সুজনের পরিচালনায় দেশান্তর, অন্যটি মির্জা সাখাওয়াত হোসেন পরিচালিত ভাঙন। জানা যায়, দেশান্তর নির্মিত হয়েছে দেশ ভাগের গল্প নিয়ে। অন্যদিকে, ভাঙন নির্মিত হয়েছে রেলস্টেশনের ছিন্নমূল মানুষদেরকে নিয়ে। দুটি ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী।

ছবি দুটিতে ভিন্ন দুই চরিত্রে হাজির হচ্ছেন মৌসুমী। বাংলা চলচ্চিত্রের এই প্রিয়দর্শিনী বলেন, অনেক দিন পর আমার অভিনীত জোড়া ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এটি আমার জন্য অনেক আনন্দের। দুটি ছবি গল্পপ্রধান ও জীবনের খুব কাছের গল্প। তাছাড়া ছবি দুটি সরকারি অনুদানে নির্মিত। দর্শক ভীষণ উপভোগ করবেন। দুটিতে চরিত্রেই অনেক গভীরতা আছে। এমন চরিত্র অভিনয় করতে পারা সত্যি আনন্দের। আশাকরি দর্শক পছন্দ করবে।

কবি নির্মলেন্দু গ‌ুণের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে দেশান্তর। এতে অন্নপূর্ণা চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। তার বিপরীতে আছেন আহমেদ রুবেল। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, শুভাশিস ভৌমিক, মোমেনা চৌধুরী, ইয়াশ রোহান ও টাপুর।

মির্জা সাখাওয়াত হোসেন পরিচালিত ‘ভাঙন’র গল্পে দেখা যাবে একটি রেলস্টেশনে থাকা কিছু প্রান্তিক ও ছিন্নমূল মানুষের গল্প। তাদের জীবনযাত্রা, বেঁচে থাকা ও প্রত্যাশার গল্প। এতে রেলস্টেশনে চুড়ি-ফিতা বিক্রি করা জুলি চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, প্রাণ রায়, রাশেদা চৌধুরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category