বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

শিল্পকলায় ‘বসন্ত উৎসব’

  • Update Time : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭৩ Time View

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে পহেলা ফাল্গুন ১৪২৯। এ আয়োজনে দেশের স্বনামধন্য শিল্পীরা অংশগ্রহণ করেন। পরিবেশন করেন সংগীত, কবিকণ্ঠে কবিতা পাঠ, আবৃত্তি ও নৃত্য।এ ছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমির কর্মকর্তা ও শিল্পীদের অংশগ্রহণে বসন্তের পোশাক প্রদর্শনী ও কোরিওগ্রাফির নান্দনিক আয়োজন ছিল।

অনুষ্ঠানের শুরুতে আলোচনা পর্বে বক্তব্য দেন মঞ্চসারথি আতাউর রহমান ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। সভাপতি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও একুশে পদকপ্রাপ্ত ঋত্বিক নাট্যজন লিয়াকত আলী লাকী।

এরপর পরিবেশিত হয় মনোমুগ্ধকর অ্যাক্রোবেটিক প্রদর্শনী। কবি কণ্ঠে কবিতা পাঠ করেন কবি নির্মলেন্দু গুণ, সংগীত পরিবেশন করেন মন্টি দাস, ক্লোজআপ ওয়ানখ্যাত সালমাসহ একাডেমির গুণী শিল্পীরা।

এ ছাড়াও পরিবেশিত হয় বিভিন্ন সাংস্কৃতিক দলের নৃত্য, সংগীত ও আবৃত্তি পরিবেশনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category