বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

শিক্ষকদের ছুটি নিয়ে আপত্তিকর মন্তব্য, ক্ষমা চাইলেন ইউটিবার

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ২৯৬ Time View

ফেইবুক লাইভে এসে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ছুটি নিয়ে আপত্তিকর মন্তব্য করার এক সপ্তাহ পর দেশের সকল শিক্ষকদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে সংবাদ সম্মেলন করছে আলম হাসান নামে এক ইউটিউবার।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে কোনাবাড়ি স্থানীয় একটি অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে আলম হাসান বলেন, গত ২৩ মার্চ তার একটি ফেইসবুক আইডি থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ছুটি নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। নিজের ভুল বুঝতে পেরে কয়েক ঘন্টা পর অপর আরেকটি লাইভে এসে শিক্ষকদের  কাছে ক্ষমা চান তিনি। কিন্তু সেই ফেইসবুক লাইভের আপত্তিকর কথায় শিক্ষকরা ক্ষুব্ধ হয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পক্ষে হতে তাকে গ্রেফতারের দাবি জানায়। এতে ভয় আর আতংকে দিন কাটছে তার পরিবারের সদস্যদের।

এ সময় তিনি আরো বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড আর শিক্ষক মানুষ গড়ার কারিগর আর সেই সকল শিক্ষকদের নিয়ে ফেইসবুক লাইভে এসে এভাবে কথা বলা উচিত হয়নি তার তাই আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশের সকল শিক্ষকদের কাছে আবারো ক্ষমা চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category