রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

শাহরুখ, অক্ষয় ও অজয়কে আইনি নোটিশ

  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১০৩ Time View

একটি খ্যাতনামা প্রতিষ্ঠানের পানমসলার বিজ্ঞাপনের মডেল হয়েছেন বলিউডের শীর্ষ তিন তারকা। এরা হলেন শাহরুখ খান, অক্ষয় কুমার ও অজয় দেবগন।

গুটখা নামের একটি প্রতিষ্ঠানের পানমসলার বিজ্ঞাপনে কাজ করার কারণে এত দিন সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের সমালোচনার শিকার হয়েছেন তারা। এবার আইনি জটিলতায় পড়েছেন এ ৩ বলিউড তারকা।

এ তিন তারকার নামে আইনি নোটিশ পাঠানো হয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে। একটি অবমাননা আবেদনের জবাবে কেন্দ্রীয় সরকারের পক্ষে এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চকে তারকাদের এ নোটিশ পাঠানোর কথা জানানো হয়েছে।

স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হওয়ায় গুটখার মতো তামাকজাত দ্রব্যের বিক্রিতে নিষেধাজ্ঞা না থাকলেও তার বিজ্ঞাপন নিয়ে যথেষ্ট কড়াকড়ি রয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষে।

২০২২ সালের সেপ্টেম্বর মাসে গুটখার বিজ্ঞাপন নিয়ে আদালতের পক্ষে যে নির্দেশ জারি করা হয়েছিল, এ বিজ্ঞাপনে তা অমান্য করা হয়েছে— এ অভিযোগের ভিত্তিতে চলতি বছরের অগস্ট মাসে এলাহাবাদ হাইকোর্টে একটি আবেদন জমা দেন এক আইনজীবী।

তিনি অভিযোগ করেন, সাধারণ নাগরিকদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক পণ্যের বিজ্ঞাপনে শাহরুখ, অক্ষয় ও অজয়ের মতো তারকাদের উপস্থিতি সমাজের উপর কুপ্রভাব বিস্তার করে। গত অক্টোবর মাসে গোটা বিষয়টি সরকারকে জানান আবেদনকারী আইনজীবী।অবমাননার আবেদনের শুনানির পর কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট সচিবকে নোটিশ পাঠায় এলাহাবাদ হাইকোর্ট। শুক্রবার ডেপুটি সলিসিটর জেনারেলের পক্ষে জানানো হয়, কেন্দ্রীয় সরকারের ক্রেতা সুরক্ষা কর্তৃপক্ষ এরই মধ্যে শাহরুখ, অক্ষয় ও অজয়কে শোকজের নোটিশ পাঠিয়েছে। আগামী বছর ৯ মে এ মামলায় পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে।

অন্যদিকে সংশ্লিষ্ট গুটখা প্রতিষ্ঠানকে নোটিশ পাঠিয়েছেন অমিতাভ বচ্চন। তার অভিযোগ- তার সঙ্গে সংস্থার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও নাকি তার অভিনীত বিজ্ঞাপন দেখানো হচ্ছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category