সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড নাশকতা নয়: প্রেসসচিব

  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ২১৬ Time View

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে মঙ্গলবার ঘটানো অগ্নিকাণ্ড কোনো নাশকতা নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে।

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “তদন্ত কমিটি নিশ্চিত করেছে এটি কোনো স্যাবোটাজ ছিল না। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে কয়েকটি কুরিয়ার এজেন্সির খাঁচার মধ্যবর্তী স্থানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।”

তিনি আরও জানান, তুরস্ক থেকে আগত বিশেষজ্ঞ দল, বুয়েট বিশেষজ্ঞ, অগ্নিনির্বাপক বিশেষজ্ঞ এবং সিআইডি ফরেনসিক এই কারণ নিশ্চিত করেছে। এসময় আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান, আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে গণভোট অধ্যাদেশ অনুমোদন করা হয়েছে। তিনি বলেন, “ভোটারদের সুবিধার্থে গণভোটের ব্যালট হবে ভিন্ন রঙের। আমরা আশা করছি, আজ বা কালকের মধ্যে গেজেট প্রকাশ করা হবে।”

তিনি আরও জানান, সংসদ নির্বাচনের জন্য যেসব রিটার্নিং, সহকারী রিটার্নিং, প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসার নিয়োগ করা হবে, তারা গণভোটেও একই দায়িত্ব পালন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category