বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
Title :
বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ডা. জাহেদের ঘটনায় দিল্লির ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় ৬৪৫ কোটি টাকায় ৪ কোটি লিটার তেল কিনবে সরকার লেবানন থেকে সেনা সরাবে না ইসরায়েল: প্রতিরক্ষামন্ত্রী করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬ খাত সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা: গালিবাফ খামেনির শেষ বিদায়ে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছে ইরান জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার শেখ হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের বগি তিনি জুলাই শহীদের মা, এটি খেয়াল রেখে বক্তব্য রাখবেন: আইনমন্ত্রীকে স্পিকার

শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূর যাবজ্জীবন কারাদণ্ড

  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ২৪৭ Time View

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলংগা থানায় শাশুড়িকে শ্বাসরোধে হত্যার দায়ে পুত্রবধূ অজিরন বেগমকে (৩৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৩১ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন। এ সময় ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।


সাজাপ্রাপ্ত নজিরন বেগম উল্লাপাড়া উপজেলার সলংগা থানার নাইমুড়ী গ্রামের শাহ আলমের স্ত্রী এবং একই থানার গুদারচর গ্রামের মৃত শাকের প্রামাণিকের মেয়ে।
আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহমান জানান, নাইমুড়ী গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে শাহ আলমের সঙ্গে বিয়ে হয় নজির বেগমের। বিয়ের পর থেকেই শাশুড়ি আমেনা বেগমের সঙ্গে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর সারাদিন বউ-শাশুড়ির ঝগড়া লাগে। ওইদিন বাড়িতে কেউ না থাকার সুযোগে নজির বেগম তার শাশুড়িকে শ্বাসরোধ করে হত্যা করেন। এ ঘটনায় শ্বশুর সাখাওয়াত হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার শুনানিকালে মোট ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়া বিচারক এ রায় ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category