মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় চুরি করতে গিয়ে বারান্দার গ্রিলে আটকে গেল চোর সরিষাবাড়ীতে গলায় লিচু আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু সীমান্ত হত্যাকাণ্ড বসে বসে দেখবে না সরকার: পররাষ্ট্র উপদেষ্টা পাঞ্জাবের স্কুলগুলোতে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে ঝড় তুলবেন ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা ৫ জন নয়, গাজীপুরে গলা কেটে হত্যা করা হয় ৪ জনকে: ফরেনসিকে মিলল চাঞ্চল্যকর তথ্য মমতা সরকারের সামাজিক প্রকল্প চালু রাখবেন শুভেন্দু: মন্ত্রিসভার প্রথম বৈঠক বিদেশী বিনিয়োগ আনা শুধু বিডার দায়িত্ব নয়: আশিক চৌধুরী নিরাপদ ও মানবিক দেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

শাকিবের সংসারে ফেরার আভাস অপু বিশ্বাসের!

  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫৫ Time View

‘একজন সুপারস্টারকে নিয়ে যদি গুঞ্জন না হয়, তাহলে সে কীসের সুপারস্টার?’ শাকিবকে নিয়ে এমনটাই বললেন অপু। অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর আরেক চিত্রনায়িকা শবনম বুবলীকে বিয়ে করেছিলেন চিত্রনায়ক শাকিব খান। তবে বুবলীর সঙ্গেও এখন তিনি নেই। এর মধ্যেই শাকিবের সংসারে ফেরার আভাস পাওয়া যাচ্ছে অপুর কথায়। কলকাতা বইমেলা উপলক্ষে অপু বিশ্বাস গিয়েছিলেন সেখানে। দেশটির একটি অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি শাকিব খানের সঙ্গে দাম্পত্যে ফেরার ইঙ্গিত দেন।

অপুকে প্রশ্ন করা হয়েছিল— আপনার ও শাকিব খানের সম্পর্ক এখন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে? এর উত্তরে তিনি বলেন, ‘সেটা এখনই বলছি না, উহ্য থাক। সময় এলে গণমাধ্যমকে জানাব। তবে আগের মতো ক্ষোভ রাখতে চাই না। অবশ্য এ পর্যন্ত এই দম্পত্তি কোনো কাবিননামা দেখাতে পারেননি। অনেকের ভাষ্যে আগের বিয়েই মূলত অবৈধ বিয়ে ছিল!

যদিও একাধিক অনুষ্ঠানে শাকিব খানকে হেয় করে কথা বলতে দেখা গেলেও এখন তার মুখে হঠাৎ শাকিব খানের প্রশংসা শোনা যাচ্ছে। সেখানে তিনি বলেন, ‘আসলে আজকে শাকিব যদি আমার পাশে না থাকত, তাহলে এই অপু বিশ্বাস হতো না। সহঅভিনেতা হয়ে আমাকে অভিনয়ের খুঁটিনাটিতে সাহায্য করেছে সে। আমার ক্যারিয়ারের ৮০ শতাংশ কৃতিত্ব শাকিবের, বাকিটা আমি অর্জন করেছি। তাই ওর প্রতি সারা জীবন সেই সম্মান থাকবে।’

শাকিব খানকে নিয়ে নানা গুঞ্জনের বিষয়ে তিনি বলেন, ‘একজন সুপারস্টারকে নিয়ে যদি গুঞ্জন না হয়, তা হলে সে কীসের সুপারস্টার? এটা তার কৃতিত্ব, এখনও তাকে নিয়ে গুঞ্জন হয়, অন্যদের নিয়ে হয় না। নায়ক-নায়িকাদের নিয়ে দু-একটি প্রেমের গুঞ্জন না থাকলে পর্দায় রোম্যান্স ফুটিয়ে তুলবেন কীভাবে! আমি সাধুবাদই জানাই।’

সাক্ষাৎকারে নিজেদের সন্তানের পেছনে দুজনের সময় দেয়ার কথাও বলেন অপু বিশ্বাস। তিনি বিদেশে গেলে আব্রাম খান জয় বাবা শাকিব খানের বাড়িতে থাকে বলে জানান তিনি।

আপনি আর শাকিব খান তা হলে সন্তানের কো-প্যারেন্টিং করছেন—এই প্রশ্নে অপু বলেন, ‘আমাদের দুজনের কাছে এখনও সন্তানের মানসিক স্বাস্থ্যটাই অগ্রাধিকার পায়। একসঙ্গে থেকে হোক কিংবা না থেকে। জয় জানে, তার বাবা-মা দুজনেই ব্যস্ত। তাই কখনও আমি তাকে স্কুলে পৌঁছে দিই, শাকিব ওকে নিয়ে আসে— এভাবেই চলছে।’

সেক্ষত্রে বুবলীর সন্তান বীর আর জয় কী শাকিবের বাড়িতে একসঙ্গে থাকছে— এমন প্রশ্নে অপু বলেন, ‘আসলে সন্তান তো সন্তানই হয়। আমি নিজে মা হওয়ার পর থেকে উপলব্ধি করেছি পৃথিবীর সব সন্তানই আমার স্নেহের।’

শ্বশুরবাড়ির ওপর কোনো অভিযোগ এখন আর নেই অপুর। তিনি বলেন, ‘আসলে আমরা শিল্পীরা খুব আবেগপ্রবণ। অনেক সময় এমন কিছু বলে ফেলি, পরে তা শুধরে নেয়ার জায়গা থাকে না। আমি তো চাইলেও সেটা মুছতে পারব না।

আসলে যখন কথাগুলো বলেছিলাম, ওদের প্রতি রাগ ছিল, আমি একটু অবসাদের মধ্য দিয়ে যাচ্ছিলাম। আমি ওদের কাছে ক্ষমা চাইতে চাই। আমার শ্বশুর-শাশুড়ি খুব ভালো মানুষ। আমি ভাগ্যবান ওদের পেয়েছি, আমার জীবনে বাবা-মায়ের ঘাটতি পূরণ করছেন তারাই।’

বর্তমান চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। মূলত তাকে নিয়ে আলোচনায় থাকতেই এমনটি করে থাকেন এ নায়িকা। তবে এসব বিষয়ে শাকিব খান কোনো মন্তব্য করেননি। আগামী ঈদ উপলক্ষে তার নতুন ছবি ‘লিডার আমিই বাংলাদেশ’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category